• রোববার , ২৬ জুলাই ২০২৬

বর্ণবাদী আচরণ নক্সাবর্হিভূত উচ্ছেদ কাউন্সিলর নান্নুর গ্রেফতার দাবীতে রাতে বিহারীদের অনশন


প্রকাশিত: ১১:৩১ পিএম, ৮ ফেব্রুয়ারি ২১ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৬৭১ বার

পল্লবী প্রতিনিধি : বিহারীদের সাথে বর্ণবাদী আচরণ, নক্সাবর্হিভূত এভিনিউ-৪ উচ্ছেদের প্রতিবাদ এবং নক্সা বাস্তবায়নের দাবীতে রাস্তা অবরোধ করে আজ সোমবার রাত সাড়ে ৯টায় অনশন শুরু করেছে বাংলাদেশী বিহারী পূর্নবাসন সংসদ (বিবিআরএ)। একই সঙ্গে এই এলাকার বিহারীরা মিরপুর পল্লবীর ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রউফ নান্নু’র গ্রেফতার দাবী করেছে মিরপুরের মিল্লাত ক্যাম্প এবং কাশ্মিরী মহল্লাবাসী।

বাংলাদেশী বিহারী পূর্নবাসন সংসদ (বিবিআরএ) এর প্রধান পৃষ্ঠপোষক জননেতা নেয়াজ আহমেদ খানের নেতৃত্বে এ অনশন চলছে। নেতারা জাতিরকন্ঠকে জানান, সোমবার রাত সাড়ে ১১টা পর্যন্ত এ অনশন চলবে।

এসম্পর্কে জানতে পল্লবীর ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রউফ নান্নু’র সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। পল্লবী থানা পুলিশ জানান, বিষয়টি উর্ধতণ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।