বঙ্গবন্ধুর সমাধিতে ইইডির নয়া প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা

বিশেষ প্রতিনিধি/গোপালগঞ্জ প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন শিক্ষা প্রকৌশল অধিদফতরের নতুন প্রধান প্রকৌশলী মো. আরিফুর রহমান। শুক্রবার (২৫ ডিসেম্বর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে কিছুক্ষণ নীরবতা পালন করেন তিনি।পরে শিক্ষা প্রকৌশল অধিদফতরের নতুন প্রধান প্রকৌশলী মো. আরিফুর রহমান পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এ সময় শিক্ষা প্রকৌশল অধিদফতরের ঊর্ধ্বতন প্রকৌশলী ও কর্মকর্তারাসহ শিক্ষা প্রকৌশল অধিদফতর ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন, ডিপ্লোমা প্রকৌশলী ও সরকারি কর্মচারী সমিতির নেতৃবৃন্দ এবং গোপালগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ এবং জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান প্রকৌশলী টুঙ্গিপাড়ায় টিএসসিসহ কয়েকটি নির্মাণাধীন প্রকল্প পরিদর্শন করেন।



