• রোববার , ২৬ জুলাই ২০২৬

ফার্মার্স ব্যাংকের মহাদুর্নীতি বাজের জামিন


প্রকাশিত: ৯:৪৩ পিএম, ১৯ মে ২০ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ২১৭ বার


কোর্ট রিপোর্টার : ফার্মার্স ব্যাংকের মহাদুর্নীতি বাজের জামিন হয়েছে আজ।
৪শ কোটি টাকার দুর্নীতির মামলায় সাবেক ফার্মার্স ব্যাংকের পরিচালক রাশেদুল হককে জামিন দিয়েছেন ঢাকার দুটি আদালত। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত ও ঢাকা মহানগর দায়রা জজ আদালত এ মামলাগুলোর জামিন দেয়।এর মধ্যে অর্থ পাচার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা রয়েছে। সবগুলো আদেশই হয়েছে ভার্চুয়াল আদালতে। ফার্মার্স ব্যাংকের সাবেক নির্বাহি কমিটির চেয়ারম্যান বাবুল চিশতীর ছেলে রাশেদুল হক চিশতীর বিরুদ্ধে ব্যাংকটি দুর্নীতির সাথে জড়িত হওয়ার অভিযোগে একাধিক মামলা হয়।

আসামিপক্ষের আইনজীবী কাজী নজিবুল্লাহর হিরু আদালতকে বলেন, আসামি শারিরীকভাবে অসুস্থ ও লিভারের বিভিন্ন সমস্যায় ভুগছে। তার জরুরি চিকিৎসা করা প্রয়োজন। তাই যেকোনো শর্তে জামিনের আবেদন করা হয়।অন্যদিকে দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর রাশেদুল হক চিশতীর জামিনের বিরোধিতা করেন।এ আদেশের পর দুর্নীতি দমন কমিশনের আইনজীবী জানান, হাইকোর্টের আদেশ উপেক্ষা করে এ জামিন দেয়া হয়েছে। বৃহস্পতিবার তা স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করবে দুদক।