ফলে বিষাক্ত রাসায়নিক কোত্থেকে আসছে-
কোর্ট রিপোর্টার : সারা দেশের ফলের বাজারে বিষাক্ত রাসায়নিক মেশানো প্রতিরোধে মনিটরিং টিম গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে, পুলিশের আইজিপি, র্যাবের ডিজি ও বিএসটিআই চেয়ারম্যান ও পরিচালককে ৭ দিনের মধ্যে টিম গঠন করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
আমবাগানে ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেন রাজশাহী বিভাগীয় কমিশনার। আদালত এই প্রতিবেদন দেখে এ আদেশ দেন। এ সময়, আদালত বিষাক্ত রাসায়নিক কোথা থেকে আসছে, তার উৎস বন্ধ করতে না পারায় অসন্তোষ প্রকাশ করেন হাইকোর্ট।



