• রোববার , ২৬ জুলাই ২০২৬

প্রাণঘাতী করোনায় এনভয় প্রধান


প্রকাশিত: ১২:৪৮ পিএম, ২৬ মে ২০ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১১১ বার

বিশেষ প্রতিনিধি : প্রাণঘাতী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন এনভয় গ্রুপের প্রধান ব্যক্তিত্ব চেয়ারম্যান প্রকৌশলী কুতুবুদ্দিন আহমেদ। এখন তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম মুর্শেদী জাতিরকন্ঠ কে জানান, শারীরিকভাবে কিছুটা অসুস্থ অনুভব করায় তার করোনার পরীক্ষা করানো হয়। গত ২৩ মে টেস্টের রিপোর্ট পজিটিভ এলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

১৯৮৪ সালে যাত্রা শুরু করা এনভয় গ্রুপের ব্যবসা রয়েছে তৈরি পোশাক, বস্ত্র, আবাসন, ফ্রেইট ফরোয়ার্ডিং, ট্রেডিং, হসপিটালিটি, ব্যাংকিং, পুঁজিবাজার, সিরামিকসহ মোট ৪০টির মতো ব্যবসা প্রতিষ্ঠান। সূত্র মতে, বার্ষিক ৪০ কোটি ডলার টার্নওভারের প্রতিষ্ঠানটিতে প্রায় ২১ হাজার কর্মীর কর্মসংস্থান রয়েছে।এনভয়ের ফ্ল্যাগশিপ কোম্পানি এনভয় টেক্সটাইল পুঁজিবাজারে তালিকাভুক্ত একটি শীর্ষ কোম্পানি। প্রকৌশলী কুতুব উদ্দিন আহমেদ দেশের আবাসন শিল্পেরও একজন পথিকৃত ব্যক্তিত্ব। তার মালিকানাধীন শেলটেক প্রাইভেট লিমিটেড আবাসান খাতের একটি শীর্ষ কোম্পানি। অন্যদিকে শেলটেক ব্রোকারেজ স্টক এক্সচেঞ্জের শীর্ষ ১০ ব্রোকারের অন্যতম। বেসরকারি প্রিমিয়ার ব্যাংকের অন্যতম উদ্যোক্তা এনভয় গ্রুপ।