• বৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাবাহিনী-নৌবাহিনী প্রধানের সাক্ষাত


প্রকাশিত: ৯:০৬ পিএম, ৭ জুন ২৫ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ২০৬ বার

বিশেষ প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং নৌ বাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। আজ শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তাঁরা। সূত্র জানায়, আজ শনিবার দুপুরে প্রথমে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে স্বস্ত্রীক সাক্ষাৎ করেন সেনাপ্রধান। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

পরবর্তী সময়ে দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সেনাবাহিনী প্রধান ও নৌ বাহিনী প্রধান ঈদ উপলক্ষে সৌজন্য বিনিময় করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বাহিনী প্রধানগণ ঈদ আনন্দ ভাগাভাগি করতে যমুনায় এসেছিলেন।