পেঁয়াজ বোমা:১০০টাকা ছুঁইছুঁই

বিশেষ প্রতিনিধি : ফের পেঁয়াজ বোমা হয়ে উঠছে। যথাযথ বাজার তদারকি ও মনিটরিং না রাখা, ভারতের হুট করে পেঁয়াজ আমদানি বন্ধ করে দেয়ায় রাজধানীর বাজারে এক রাতের ব্যবধানে পেঁয়াজের দাম ধরাছোঁয়ার বাইরে ১০০টাকা ছুঁইছুঁই। পাইকারী বাজারেই কেজিতে প্রায় ১০ থেকে ২০ টাকা বেড়েছে দেশি পেঁয়াজের দাম।রাজধানীর অন্যতম বড় পাইকারি বাজার কারওয়ান বাজারে গিয়ে দেখা যায় প্রতি পাল্লা (১ পাল্লা= ৫ কেজি) পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। আজ সকালে মালিবাগ বাজারে গিয়েও দেখা যায়, ১ কেজি পেঁয়াজ ৯০ টাকা চাইছেন বিক্রেতা।
রাজধানীর বাজারে এক রাতের ব্যবধানে কেজিতে প্রায় ১০ থেকে ২০ টাকা বেড়েছে দেশি পেঁয়াজের দাম।রাজধানীর বাজারে এক রাতের ব্যবধানে কেজিতে প্রায় ১০ থেকে ২০ টাকা বেড়েছে দেশি পেঁয়াজের দাম।রাজধানীর বাজারে এক রাতের ব্যবধানে কেজিতে প্রায় ১০ থেকে ২০ টাকা বেড়েছে দেশি পেঁয়াজের দাম। আজ মঙ্গলবার সকালে রাজধানীর অন্যতম বড় পাইকারি বাজার কারওয়ান বাজারে গিয়ে দেখা যায় প্রতি পাল্লা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০০ টাকা থেকে ৪৫০ টাকায়।মালিবাগ বাজারে গিয়েও দেখা যায় একই পরিস্থিতি। ১ কেজি পেঁয়াজ ৯০ টাকা চাইছেন বিক্রেতা। জানতে চাইলে সব বিক্রেতারই একই কথা জানালেন, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে। ভারত থেকে পেঁয়াজ আসবে না তাই দাম বেড়েছে। ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দামও এক রাতের মধ্যে বেড়েছে। এক পাল্লা বিক্রি হচ্ছে ২৯০ থেকে ৩০০ টাকায়।
গতকাল পেঁয়াজ রপ্তানি আনুষ্ঠানিকভাবে বন্ধের ঘোষণা করেছে ভারত। গতকাল সোমবার দিনভর দেশের তিনটি প্রধান স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আসেনি। পরে রাতে ভারত সরকারের রপ্তানি বন্ধের নির্দেশনা দেশটির আমদানিকারকদের হাতে আসে।এদিকে গতকাল বিকেল থেকেই অস্থির হয়ে পড়ে রাজধানীর পেঁয়াজের বাজার। রাজধানীর মসলাজাতীয় পণ্যের বড় পাইকারি বাজার শ্যামবাজারে গতকাল বিকেলের পর থেকে পেঁয়াজ বিক্রি কার্যত বন্ধ হয়ে যায় বলে জানান সেখানকার ব্যবসায়ীরা। আর কারওয়ান বাজারের আড়তে বেলা ৩টার দিকে যে দেশি পেঁয়াজ প্রতি কেজি ৫৬ টাকা ছিল, সন্ধ্যা ৭টায় তা ওঠে ৭০ টাকায়। আর একই বাজারে ৪২ টাকা কেজির ভারতীয় পেঁয়াজ রাত ১০টায় হয়ে যায় ৫৬ টাকা।



