• রোববার , ২৬ জুলাই ২০২৬

পালাতে গিয়ে স্বস্ত্রীক পাকরাও ক্রেস্ট সিকিউরিটিজের শহীদ


প্রকাশিত: ১১:১৬ পিএম, ৬ জুলাই ২০ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১৩৮ বার

বিশেষ প্রতিনিধি : কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়া ক্রেস্ট সিকিউরিটিজের মালিক গ্রেপ্তার হয়েছে অবশেষে। আজ সোমবার, ৬ই জুলাই, ২০২০ সন্ধ্যা ০৭:২১ মিনিটে তাকে গ্রেফতার করা হয়। ক্রেস্ট সিকিউরিটিজের মালিক শহীদ উল্লাহকে স্ত্রীসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার সকালে (৬ জুলাই) তাদের লক্ষ্মীপুর সীমান্ত থেকে আটক করা হয়। শহীদ উল্লাহর বিরুদ্ধে পল্টন থানায় দু’টি মামলা আছে।

গেল ২৩শে জুন হঠাৎ করেই ব্রোকারেজ হাউস বন্ধ করে লাপাত্তা হন ক্রেস্ট সিকিউরিটিজের মালিক শহীদ। বিনিয়োগকারীরা অভিযোগ করেন, বিও অ্যাকাউন্টের শেয়ার বিক্রি করে টাকা নিয়ে পালিয়েছেন ক্রেস্ট সিকিউরিটিজের মালিকপক্ষ। এতে সঙ্কটকালে তাদের শেয়ার ও অর্থ আটকে যাওয়ায় বিপাকে পড়ে ব্রোকারেজ হাউজটির মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগকারীরা। পরে তাদের বিরুদ্ধে মামলা করে বিনিয়োগকারীরা।ব্রোকারেজ হাউজটির অধীনে প্রায় ২১ হাজারের মতো একাউন্ট রয়েছে, তাতে যে শেয়ার রয়েছে, তার বাজার মূল্য ৮২ কোটি টাকার মতো বলে ডিএসই কর্তৃপক্ষ জানিয়েছিল।