নয়া ডাকসু-লালকার্ড দেখালো বিরোধীরা
ঢাবি প্রতিনিধি : দীর্ঘ ২৮ বছর পর আজ শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু’র কার্যকরী সভা। ওদিকে ডাকসুকে লালকার্ড দেখিয়েছে প্রগতিশীল ছাত্র জোট ও সম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য।এর মাধ্যমে ডাকসু কমিটির অভিষেক হলো।আজ বেলা ১১টায় ডাকসু ভবনে এ সভা শুরু হয়।এতে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান সহ নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রাব্বানী, এজিএস সাদ্দাম হোসেনসহ নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
এ বৈঠকের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন নির্বাচিত সদস্যরা।এর মধ্যে ভিপি, জিএস ও এজিএসের অফিস রুম প্রস্তুত করা হয়েছে। দায়িত্ব গ্রহণের পরই সবাই নিজ নিজ রুমে বসবেন।দীর্ঘ ২৮ বছর পর ডাকসু ঘিরে এমন একটা কর্মযজ্ঞ দিন দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে রাজু ভাস্কর্যের পাদদেশে কার্যনির্বাহী কমিটির বৈঠক ও অভিষেক অনুষ্ঠানের প্রতিবাদে লাল কার্ড প্রদর্শন করবেন প্রগতিশীল শিক্ষার্থীরা।
লালকার্ড ডাকসুকে-
এদিকে ডাকসু নির্বাচনে কারচুপি ও ভোট ডাকাতির প্রতিবাদে ডাকসু কমিটি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি লাল কার্ড প্রদর্শন করেছে প্রগতিশীল ছাত্র জোট ও সম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য। আজ বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষ্কর্যে এ কর্মসূচী পালন করে তারা।এসময় উপস্থিত ছিলেন, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, ছাত্র মৌত্রি, ছাত্র ফ্রন্ট সহ বিভিন্ন বাম সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ শিক্ষার্থীরা।এরপর বেলা সোয়া বারোটার দিকে ডাকসুর কার্যকরী সভা শেষ হলে তারা ডাকসু ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এবং নির্বাচন বাতিল কলে পুনরায় তফসিল ও নির্বাচনের তারিখ ঘোষনার দাবি জানায়।



