• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে ওরা’


প্রকাশিত: ৬:৩২ পিএম, ১৪ নভেম্বর ১৮ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৮৩ বার

স্টাফ রিপোর্টার : পল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দলটির নেতা মির্জা আব্বাসকে দায়ী করে ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন বানচাল করার জন্য পরিকল্পিতভাবে তারা এই হামলা করেছে। এর মধ্য দিয়ে বিএনপি আবারও তাদের ‘সন্ত্রাসী’ চেহারা প্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের।একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয়

কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম বিতরণের তৃতীয় দিন বুধবার দুপুরে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়।এর মধ্যে নয়া পল্টনের সড়কে থাকা বেশ কিছু গাড়ি ভাঙচুর করে বিএনপি নেতাকর্মীরা। আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের দুটি গাড়িতেও।এর কয়েক ঘণ্টার মধ্যে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিএনপি নেতাকর্মীদের হামলায় পুলিশের ১৩ সদস্য আহত হয়েছেন দাবি করে তিনি বলেন, মির্জা আব্বাসের নেতৃত্বে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিনা উসকানিতে পুলিশের ওপর হামলা চালিয়েছে। সন্ত্রাসী এই হামলায় ১৩ জন পুলিশ সদস্য মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।তিনি বলেন, বিএনপি আবারও প্রমাণ করল, তারা সন্ত্রাসী দল। কানাডার আদালত বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে রায় দিয়েছে। সেটা তারা আবার প্রমাণ করলো। নির্বাচন বানচালের ‘ষড়যন্ত্রের অংশ হিসেবে এই হামলা’ মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, পরিকল্পিততভাবে এই হামলা চালানো হয়েছে।

আমরা আগেই বলেছিলাম, নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু করেছে বিএনপি। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই নয়া পল্টনে পুলিশের ওপর জঘন্য হামলা করা হয়েছে।তিনি এই অভিযোগ করলেও সংঘর্ষের ঘটনায় পুলিশকে দায়ী করছে বিএনপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তারা শান্তির পক্ষে। পুলিশ বিনা উসকানিতে তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। এতে ‘অসংখ্য’ নেতাকর্মী আহত হয়েছেন।

তত্ত্বাবধায়ক সরকার দাবিতে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বর্জনকারী বিএনপি এবার ভোটে অংশ নিচ্ছে। দলটির প্রার্থী হতে উচ্ছুকরা নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সদলবলে মনোয়ন ফরম তুলতে নয়া পল্টনে আসছেন।বিএনপি নেতাকর্মীদের উপস্থিতির কারণে সোম ও মঙ্গলবার ফকিরাপুল থেকে কাকরাইল মোড় পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, যাতে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

এর আগে ধানমণ্ডিতে আওয়ামী লীগ কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিতরণের সময়ও নেতাকর্মীদের জটলায় ওই এলাকা যান চলাচল ব্যাহত হয়ে যানজটের ভোগান্তি তৈরি হয়।এই প্রেক্ষাপটে মঙ্গলবার পুলিশ মহাপরিদর্শককে এক চিঠিতে দলীয় কার্যালয় বা রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা নিয়ে যে কোনো মিছিল-শোডাউন বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেয় নির্বাচন কমিশন।