নির্বাচন বন্ধ করতে জঙ্গি হুমকি
স্টাফ রিপোর্টার : রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে কমিশনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মুঠোফোনে ক্ষুদেবার্তা দেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরেই এ ধরনের বার্তা পাচ্ছেন তারা। আজ শুক্রবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জাতিরকন্ঠ কে এ তথ্য নিশ্চিত করেছেন।নাম-ঠিকানাবিহীন ওই ক্ষুদে বার্তায় বলা হয়, ‘আল্লাহু আকবার। এ কুফরি নির্বাচন বন্ধ কর অথবা মুজাহিদদের হাতে ভয়ংকর পরিণতির জন্য প্রস্তুত থাক। যেকোনো সময় নির্বাচন কমিশন উড়িয়ে দিতে আমরা রেডি। ইনশা আল্লাহ মুজাহীদিন।’
নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ওই ক্ষুদেবার্তার পর তাদের অনেকেই আতঙ্কিত। এ কারণে নির্বাচন ভবনের নিরপত্তা বাড়ানো হয়েছে। নির্বাচন কমিশন ভবনে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদের ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ভোট দেওয়ার অপেক্ষায় আছেন এসব আসনের প্রায় ১০ কোটি ৪২ লাখ ভোটার। ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ করা হবে।



