• রোববার , ২৬ জুলাই ২০২৬

নাশকতার গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে নাওমি


প্রকাশিত: ৩:৩১ পিএম, ৫ আগস্ট ১৮ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১১৭ বার

বিশেষ প্রতিনিধি : বিএনপির নাশকতার ছকের রুপকার স্থায়ী কমিটির সদস্য চট্টগ্রামের নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর চেলা ব্যারিস্টার মিনহানুর রহমান নওমি গোয়েন্দাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।এই ছক বাস্তবায়নে জড়িত ঢাকার এক ডজন নেতার নামও প্রকাশ করেছে নওমি।

গোয়েন্দা সূত্র মতে, জিজ্ঞাসাবাদে নাওমি সরকারকে বিপাকে ফেলার ছকে জড়িত বেশ কয়েক বিএনপি নেতার নাম ফাঁস করে দেয়। এই নেতারা ঢাকায় শিক্ষার্থী আন্দোলনে সব রকম রশদ সরবরাহ করে নাশকতার চেষ্ঠা তদবির করছিল। তদন্তের স্বার্থে গোয়েন্দারা এসব নেতার পরিচয় প্রকাশ করেনি।

গোয়েন্দা পুলিশ জানায়, নাশকতার অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে ফোনে আলাপকারী ব্যারিস্টার মিনহানুর রহমান নওমিকে আটক করে ঢাকায় নিয়ে আসা হয়েছে।

এর আগে আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে কুমিল্লার বড়ুরার পুকুর পাড় এলাকা থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। নওমি কুমিল্লা সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সিদ্দিকুর রহমান সুরোজের ছেলে।তার পরিবারের দাবি, আজ সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একদল সদস্য তাকে তুলে নিয়ে গেছে।

এদিকে ফোনালাপের ঘটনায় আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে নাশকতায় উসকানি ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে চট্টগ্রামে মামলা হয়েছে। তবে খসরুকে এখনও পাকরাও করতে পারেনি পুলিশ।

নগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর জাতিরকন্ঠকে জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে নগরের কোতোয়ালি থানায় তিনি এ মামলা দায়ের করেন। শনিবার সামাজিকমাধ্যমে আমীর খসরু মাহমুদ চৌধুরীর একটি অডিও কথোপকথনটি ভাইরাল হয়। এ অডিওতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সুযোগ নিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে ইন্টারনেটে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর অডিও ব্যাপক তোলপাড় সৃষ্ঠি করে সর্বত্র ঘৃণার জন্ম দেয়। এসময় তিনি এটাকে বানোয়াট বলে চালিয়ে দেয়ার চেষ্টা করেন। তিনি দাবি করেন, এই অডিও কথোপকথনে আমীর খসরু মাহমুদ চৌধুরীর কণ্ঠ তাঁর নয়? উল্টো আমীর খসরু দাবি করেছেন, এটি বানোয়াট তথ্য। অডিও’তে শোনা গেছে, বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ‘মানুষজনকে নামতে’ বলছেন।

গত এক সপ্তাহ ধরে চলা শিক্ষার্থীদের এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে বিএনপি চেষ্টা চালাচ্ছে বলে আওয়ামী লীগ নেতাদের দাবি করার মধ্যে এই অডিওটি আসে ফেইসবুকে। প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয় এই অডিওটি শেয়ার করে বলেছেন, এটা ‘বিএনপির শিক্ষার্থীদের আন্দোলন থেকে ফায়দা নেয়ার অপচেষ্টার দ্ব্যর্থহীন প্রমাণ’।

অডিওটিতে কুমিল্লা থেকে ‘নওমি’ নামের একজনের সঙ্গে ‘আমীর খসরু’র কথোপকথন শোনা যায়। অডিও তে উভয় পক্ষের বক্তব্যে যা
বলা হয় তা এখানে তুলে ধরা হলো:-

‘আমীর খসরু’: হ্যালো
‘নওমি’: হ্যালো, স্ল্যামালাকুম আংকেল। আংকেল নওমি বলছিলাম
‘আমীর খসরু’: হ্যাঁ, হ্যাঁ ভালো আছো?
‘নওমি’: জি আংকেল, আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন?
‘আমীর খসরু’: হ্যাঁ, ভালো আছি। তোমরা কি একটু ইনভলবড-টিনভলবড হচ্ছ এগুলাতে, না কি?
‘নওমি’: জ্বি, জ্বি। আংকেল, আমি তো এই যে কুমিল্লায় আসলাম আরকি।
‘আমীর খসরু’: না না কুমিল্লায় না, নামায় দাও না। তোমাদের মানুষজন সব নামায় দাও না। বুঝছো। এগুলো ফিট করে দাও। কুমিল্লায় না, ঢাকায়ও দাও। মানুষজন নামায় দেও ভাল করে।
আর তোমরাও, তোমাদেরকে তো চেনে না। তোমাদের বন্ধু-বান্ধব নিয়ে সব নেমে পড় না ঢাকায়।
‘নওমি’: জ্বি, জ্বি, জ্বি, কনট্যাক্ট করতেছি সবার সঙ্গে।
‘আমীর খসরু’: কন্ট্যাক্ট কর। কখন আর কন্টাক্ট করবা। এখনতো টাই। আর কবে?
‘নওমি’: জ্বি-জ্বি-জ্বি
‘আমীর খসরু’: এখন নামতে না পারলেতো এটা ডাই-ডাউন করে যাবে।
‘নওমি’: হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ
‘আমীর খসরু’: তোমাদের তো অত পরিচিত মুখ না। তোমরা বন্ধু-বান্ধব নিয়ে নামে যাওনা সবার সাথে।
‘নওমি’: জ্বি-জ্বি, হাইওয়েতে নামছিল তো, ঢাকা-চিটাগাংয়ে। এখানে এসপি সাহেব ডাইরেক্ট এসে সবাইকে উঠায়ে দিছে…।
‘আমীর খসরু’: না না, ঠিক আছে। হাইওয়ে টাইওয়ে অসুবিধা নাই। ঢাকায় নামায়ে দাও। ঢাকায়। ঢাকা হলে সারা দেশে এমনিই হবে। তোমরা ঢাকায় এসে…ওখানে তো কুমিল্লা দরকার নাই আমার। তোমরা ঢাকায় এসে তোমাদের বন্ধুবান্ধব নিয়ে দুই চারশো পাঁচশোজন নিয়ে জন ওদের সাথে জয়েন করে যাও।
‘নওমি’: জ্বি, জ্বি আংকেল, এমনি সবাই সংহতি জানাচ্ছে।
‘আমীর খসরু’: সংহতি দিয়ে কি লাভ হবে? রাস্তায়… তোমাদের মত যারা আছে ওদেরকে নিয়ে ন্যামে যাও না।
‘নওমি’: জ্বি আংকেল। আর আংকেল আরেকটা ওই ছোট বিষয়…
আমীর খসরু: আর ফেইসবুকে টেইসবুকে পোস্টিং টোস্টিং করো সিরিয়াসলি।
‘নওমি’: হ্যাঁ, এইটা করতেছি। এটাতে অ্যাকটিভ আছে সবাই। আমি আসতেছি। কালকে-পরশু..
‘আমীর খসরু’: এগুলো করো। কুমিল্লা বসে থেকে লাভ কি? এখানে এসে জয়েন করো। ঠিক আছে।

অন্যদিকে প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা জয় লিখেছেন, “এই ফোনালাপ থেকে জানা যাচ্ছে, বিএনপির কেন্দ্রীয় নেতা আমীর খসরু তাদের নেতাকর্মীদের দিকনির্দেশনা দিচ্ছেন নিজেদের লোকজন নিয়ে এই আন্দোলনে যোগ দেয়ার জন্য। সাথে আরো বলছেন ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশি বেশি করে অপপ্রচার চালানোর কথাও।”