• রোববার , ২৬ জুলাই ২০২৬

নাইকো লুটপাট:খালেদা’র ইমেজ ধূলিস্যাত


প্রকাশিত: ৩:৫৫ পিএম, ৩ সেপ্টেম্বর ১৮ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৮৬ বার

 

 

কোর্ট রিপোর্টার : ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে ‘তুলে দেওয়ার’ অভিযোগে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এ অভিযোগে মামলাটি করা হয়। ২০০৭ সালের ৯ ডিসেম্বর বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলাটির তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। ২০০৮ সালের ৯ সেপ্টেম্বর প্রথম হাইকোর্ট থেকে জামিন পান খালেদা জিয়া।

এদিকে নাইকো দুর্নীতি মামলার ধার্য তারিখে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালতে হাজির করতে প্রোডাশকন ওয়ারেন্ট (পিডব্লিউ) ইস্যুর আদেশ দিয়েছেন আদালত। পুরান ঢাকার বকশিবাজারের আদালতে আজ সোমবার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মাহামুদুল কবীর এ আদেশ দেন। একই সঙ্গে বিচারক আগামী ১১ অক্টোবর মামলাটিতে চার্জগঠনের অবশিষ্ট শুনানির দিন ধার্য করেন।এর আগে সোমবার মামলাটিতে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের পক্ষে চার্জ শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলাটির প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কুমিল্লার একটি মামলায় কারাগারে আছেন জানিয়ে তার উপস্থিতির সময় সময় আবেদন করা হয়।

ওই সময় দুদকের প্রসিকিউটর মোশারফ হোসেন কাজল এ বিষয়ে আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য আদালতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক মামলার আগামী ধার্য তারিখ থেকে খালেদা জিয়াকে আদালতে হাজির করতে প্রোডাশকন ওয়ারেন্ট (পিডব্লিউ) ইস্যুর আদেশ দেন।এর আগে খালেদা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় জামিন পাওয়ার পর আইনজীবীদের আবেদনে গত ১৭ মে একই আদালত প্রোডাশকন ওয়ারেন্ট (পিডব্লিউ) প্রত্যাহার করেছিলেন আদালত।

নাইকো মামলাটিতে এর মধ্যে বিতর্কিত ব্যবসায়ী তারেক রহমানের বন্ধু গিয়াস উদ্দিন আল মামুন, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম এবং সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী একে এম মোশাররফ হোসেন, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া (সিলভার সেলিম), সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, নাইকোর দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ, তখনকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হকও আসামি।

২০১৫ সালের ২৯ নভেম্বর একই আদালতে খালেদা জিয়া আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তার জামিন মঞ্জুর করেন।চার্জশিটের বৈধতা চ্যলেঞ্জ করে খালেদা জিয়া হাইকোর্টে রীট আবেদন করলে ২০০৮ সালের ৯ জুলাই হাইকোর্ট নিম্ন আদালতের কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন। ২০১৫ সালের ১৮ জুন হাইকোর্ট রুল ডিচার্জ করে স্থাগিতাদেশ প্রত্যাহার করেন।

ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে ‘তুলে দেওয়ার’ অভিযোগে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতির অভিযোগে মামলাটি করা হয়। মামলাটিতে ২০০৮ সালের ৯ সেপ্টেম্বর প্রথম হাইকোর্ট থেকে জামিন পান খালেদা জিয়া।