ধর্ষনকারী রুহুলের উকিলের ক্রিমিনালি বুদ্ধি..
কোর্ট রিপোর্টার : আদালত কে ভুল বুঝিয়ে সুবর্ণচরের সেই আলোচিত ধর্ষণকারী রুহুল আমিন এর উকিল আশেক ই রসুল এর ক্রিমিনালি বুদ্ধি নিয়ে তোলপাড় অবস্থা চলছে। কিন্তু বিধি বাম। শেষমেষ ধরা খেয়ে গেছেন আশেক ই রসুল। মার খেয়ে তার ক্রিমিনালি বুদ্ধি । এখন অপেক্ষা ক্রিমিনাল উকিল এর বিরুদ্ধে আদালত কি ব্যবস্থা নেন!
জানা গেছে, আদালত কে ভুল বুঝিয়ে সুবর্ণচরের সেই আলোচিত ধর্ষণকারী রুহুল আমিন এর উকিল আশেক ই রসুল তার ক্রিমিনালি বুদ্ধি খাটিয়ে ধর্ষণকারীর কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে জামিন করিয়ে ছিলেন রুহুল আমিনের। উকিল জামিন আবেদনের সঙ্গে বলেছিলেন, আসামি রুহুল আমিন এফআইআর ভুক্ত আসামি নয়। এমনকি এক কোর্টে পিটিশন করে শুনানী করেন অন্য কোর্টে। ওই শুনানির সময় এ মামলায় গ্রেফতারকৃত ৮ আসামির ১৬৪ ধারায় দেয়া জবানবন্দি এবং ২২ ধারায় দেয়া জবানবন্দি উপস্থাপন করেনি ধর্ষণকারীর পক্ষ নিয়ে। পরে ঘটনা ফাঁস হয়ে গেলে সুবর্ণচরের ধর্ষণ আসামি রুহুল আমিনের জামিনাদেশ প্রত্যাহার করে নেয় হাইকোর্ট।
আদালত সূত্রে জানা যায়, আসামি রুহুল আমিনের পক্ষে গত ২৯ জানুয়ারি জামিন চেয়ে নোয়াখালী দায়রা জজ আদালতে আবেদন জানায় তার আইনজীবী। ৪ মার্চ আবেদন নামঞ্জুর করেন ওই আদালত।এরপর রুহুল আমিনের জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানান আইনজীবী আশেক-ই-রসুল। ওই আইনজীবী জামিন আবেদনটি এনেক্স ১৭ নম্বর কোর্টে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের আদালতে শুনানির জন্য ফাইল করা হয়।এ সংক্রান্ত নথিও দেয়া হয় অ্যাটর্নি জেনারেলের অফিসকে। ফলে আবেদনটির অনুলিপি চলে যায় ওই কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেলের দফতরে।
কিন্তু পরবর্তীতে (১৪ নম্বর কোর্টে) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য উঠে।এ সময় ওই বেঞ্চের সংশ্লিষ্ট ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে জামিন আবেদনের কোনো নথি সরবাহ করা হয়নি। এরই মধ্যে ভুল তথ্য উপস্থাপন করে জামিন আদেশ নেয়া হয়।সংশ্লিষ্ট বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায় জাতিরকন্ঠ কে জানান, জামিন আবেদনের সঙ্গে বলা হয়, আসামি রুহুল আমিন এফআইআর ভুক্ত আসামি নয়।
শুনানির সময় এ মামলায় গ্রেফতারকৃত ৮ আসামির ১৬৪ ধারায় দেয়া জবানবন্দি এবং ২২ ধারায় দেয়া জবানবন্দি উপস্থাপন করা হয়নি। শুনানির সময় সংশ্লিষ্ট আইনজীবী আসামি রুহুল আমিন ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না এবং সম্পূর্ণ রাজনৈতিক কারণে তাকে এ মামলায় জড়ানো হয়েছে বলে আদালতকে বলেন।তাছাড়া ১৮ মার্চ রুহুল আমিন ওই বেঞ্চ থেকে জামিন পেলেও সে জামিন আদেশের অনুলিপি রাষ্ট্রপক্ষের আইনজীবীরা হাতে পান ২১ মার্চ।
ওদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, সুবর্ণচরের গণধর্ষণের ঘটনার মূলহোতা রুহুল আমিনের জামিন নজিরবিহীন ঘটনা। যেখানে পুরো জাতি ধর্ষণ মামলার ব্যাপারে উদ্বিগ্ন এবং ক্ষুব্ধ, সেখানে জামিন হওয়ায় সবাই হতবাক।রুহুল আমিনের জামিন বাতিলের আদেশের পর শনিবার দুপুরে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।
অ্যাটর্নি জেনারেল বলেন, সুবর্ণচরের আলোচিত গণধর্ষণ মামলার আসামি মো. রুহুল আমিনের জামিনের জন্য তার একজন আইনজীবী হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন। সে আইনজীবীর নাম আশেক-ই-রসুল।তিনি আমাদের অফিসকে (অ্যাটর্নি জেনারেলের কার্যালয়) জানিয়েছিলেন, তার আবেদনটি বিচারপতি এম. ইনায়েতুর রহিমের বেঞ্চে শুনানি হবে। কিন্তু তিনি আবেদনটি বিচারপতি মামনুন রহমানের বেঞ্চে শুনানি করেন এবং এই মামলার স্বীকারোক্তিমূলক জবানববন্দি ও ভিকটিমের জবানবন্দি সন্নিবেশিত না করে আদালতকে ভুল বুঝিয়ে ওই আইনজীবী জামিন নেন, বললেন মাহবুবে আলম।
তিনি বলেন, পরে আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে সংশ্লিষ্ট কোর্টের বিচারপতিদের যখন বিষয়টি অবহিত করা হয়। তখন শনিবার (আজকে) সকালবেলা তারা চেম্বারে বসে এই জামিন আদেশটি রিকল করে বাতিল করেছেন। এর ফলে ওই আসামিকে দেয়া পূর্বের জামিন আদেশটি বাতিল হয়ে গেল। তার অন্তর্বর্তীকালীন জামিন আর কার্যকর থাকল না।এখন আমরা বিষয়টি সংশ্লিষ্টদের জানিয়ে দেব সে যাতে জেল থেকে বের হতে না পারে।
তিনি আরও বলেন, এটা খুবই ঘৃণ্য তৎপরতা। আমরা বিষয়টি প্রধান বিচারপতির নজরে আনব যে, কিছু কিছু আইনজীবী এক আদালতের কথা উল্লেখ করে অন্য আদালত থেকে শুনানি করেন। আর বিচারপতিদের কাছেও আমাদের আবেদন তারা যখন মামলার পিটিশন দেখেন, তখন তারা যেন লক্ষ রাখেন কোন আদালতে কয় নম্বর কোর্টের আবেদন করে পরে আরেক কোর্টে শুনানি করতে এসেছেন।এটা একধরনের আদালতের সঙ্গে প্রতারণা ও আদালত অবমাননার শামিল।
ওই আইনজীবীর বিষয়টি প্রথমে প্রধান বিচারপতির নজরে আনব পরে প্রয়োজনে বার কাউন্সিলের নজরে আনা হবে বলেও জানান তিনি।মাহবুবে আলম আশাবাদ ব্যক্ত করে বলেন, যদি আদালতের সামনে সব তথ্যপ্রমাণ সন্নিবেশিত হতো তবে অবশ্যই আদালত জামিন দিতেন না। আদালতকে ভুল বুঝিয়ে জামিন নেয়া হয়েছিল, যা আদালত বুঝতে পেরে আদেশটি রিকল করে জামিন বাতিল করেছেন।মাহবুবে আলম আরও বলেন, আমি আদালতের কাছে ওই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারির আরজি জানাব। আগামী ২৫ মার্চ এ আবেদন করব।



