দেশ গড়তে ফের সংলাপ প্রধানমন্ত্রীর
শফিক রহমান : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয়ের পর এবার রাজনীতির আসল পাঠ শুরু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেশ গড়তে চান সকলকে নিয়ে। ইতিমধ্যে তিনি নয়া মন্ত্রীসভায় তাঁর প্রতিফলন দেখিয়েছেন। নির্বাচনে হেরে যাওয়া বিএনপি ও ঐক্যফ্রন্ট সংলাপ দাবি করলে এবার তিনি তাদেরও নিরাশ না করে সংলাপে বসার আহবান জানিয়েছেন।
গণতন্ত্রের বলিষ্ঠ কন্ঠস্বর, গণ মানুষের রাষ্ট্র নায়ক, মেহনতী মানুষের কন্ঠস্বর বলেই মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপ করতে ফের ডেকেছেন সরকার বিরোধীতাকারীদের। কার কি যৌত্তিক দাবি আছে সব তিনি শুনতে চান। গণতন্ত্রের এই আসল পাঠ তিনি শিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ থেকে। তিনি বঙ্গবন্ধুর আদর্শের দেশ গড়তে চান বলেই ফের সংলাপ ডেকেছেন।নির্বাচনের আগে যেসব দল ও জোট সংলাপে অংশ নিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের আবারও গণভবনে সংলাপের জন্য ডাকবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে চার জেলার নেতাদের সঙ্গে এক বৈঠকের আগে সাংবাদিকদের এ কথা জানান তিনি। কাদের বলেন, তাদের আবার চিঠি দিয়ে সংলাপে ডাকবেন প্রধানমন্ত্রী।তবে কবে নাগাদ এ সংলাপ হতে পারে সে বিষয়টি স্পষ্ট করেননি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এক প্রশ্নে তিনি বলেন, সংলাপে আসলে আমরা বিভিন্ন বিষয় আলোচনা করতে পারি।
বিএনপির প্রতি আমাদের অনুরোধটা রিনিউ করতে পারি। বলতে পারি, সংসদে আসুন। সম্পর্কটা রিনিউ করতে পারি।নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে জামায়াতে ইসলামীর নেতাদের প্রার্থী করা ভুল ছিল বলে কামাল হোসেনের বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে কাদের বলেন, জামায়াত মানে বিএনপি, বিএনপি মানে জামায়াত। কামাল হোসেন সাহেব জেনেশুনে কেন ভুল করলেন? এই ভুলের খেসারত তাকেই দিতে হবে।



