• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘দুর্যোগ মোকাবেলায় দেশ অনেকটা সক্ষম’


প্রকাশিত: ২:৪৫ পিএম, ১৮ এপ্রিল ১৯ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১১৩ বার

বিশেষ প্রতিনিধি : আগের তুলনায় দুর্যোগ মোকাবেলা ও ক্ষয়ক্ষতি রোধে বাংলাদেশের সক্ষমতা অনেক বেড়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৮ এপ্রিল সকালে প্রধামন্ত্রীর কার্যালয়ে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের বৈঠকে তিনি একথা জানান।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দুর্যোগের ক্ষয়ক্ষতি রোধে বিএনপি জোট সরকারের সময় তেমন কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে এ খাতে নানা ধরনের পদক্ষেপ নিয়েছে।’জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি, মানবসৃষ্ট দুর্যোগ প্রতিরোধে সবাইকে আরও বেশি সচেতন হওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জনগণ সচেতন হলেই প্রাকৃতিক ও মানুষের তৈরি দুর্যোগে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব।