• শনিবার , ২ মে ২০২৬

দুই মন্ত্রীর উদ্দেশ্যে প্রধান বিচারপতি-‘যত বড় ক্ষমতাধর হোন না কেন, আইন সব সময় সোজা পথে চলে’


প্রকাশিত: ৫:৩০ পিএম, ২০ মার্চ ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৬৯ বার

সুপ্রীমকোর্ট রিপোর্টার   :   প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘আমরা অনেক সহ্য করেছি। আপনি যেই হোন না কেন, সংবিধান রক্ষায় যে কোনো আদেশ দিতে কুণ্ঠাবোধ 2 minister-www.jatirkhantha.com.bdকরব না।’ দুই মন্ত্রীর আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যত বড় ক্ষমতাধর হোন না কেন, আইন সব সময় সোজা পথে চলে।’রবিবার দুই মন্ত্রীর আদালত অবমাননার মামলার শুনানিকালে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন।

দুই মন্ত্রীর আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক ও আবদুল বাছেদ মজুমদার শুনানিতে অংশ নেন। শুনানির এক পর্যায়ে প্রধান বিচারপতি বলেন, ‘সাধারণ নাগরিক ও একজন মন্ত্রীর অপরাধ এক নয়, আইনজীবী হিসেবে আপনারা কী মনে করেন? এটা সুপ্রিম কোর্ট সংবিধানের চুল পরিমান ব্যর্থয় আমরা করতে পারি না। সংবিধানের বাইরেও আমরা কোনো রায় দিতে পারি না।’

তিনি আরও বলেন, ‘মীর কাসেমের মামলা থেকে প্রধান বিচারপতি যদি নিজেকে প্রত্যাহার করে নিতেন। তাহলে দেশে দাঙ্গা লেগে যেত, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল হয়ে যেত। এই আপিল বিভাগ থেকে যুদ্ধাপরাধের বিচারের অনেক বিষয়ে নিদ্ধান্ত নিয়েছি আমরা।’