• রোববার , ২৬ জুলাই ২০২৬

দলীয় কামড়াকামড়ি গোলা-গুলিতে চট্টগ্রামে নিহত এক


প্রকাশিত: ১১:২৪ পিএম, ১২ জানুয়ারী ২১ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ২২০ বার

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলিতে একজন নিহত ও অপর দুইজন আহত হয়েছেন।মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর ডবলমুরিং থানাধীন পাঠানটুলী মগপুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম আজগর আলী বাবুল (৫৫)। আহতরা হলেন- মো. মাহবুব ও অলি উদ্দিন। তিনজনই গুলিবিদ্ধ হয়েছেন বলে পুলিশ ও হাসপাতাল সূত্র জানিয়েছে।এদের মধ্যে নিহত আজগর আলী ও মাহবুব ২৮নং পাঠানটুলী ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুরের সমর্থক বলে পুলিশ জানিয়েছে। অপরজন পথচারী। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ রাত ১০টায় জাতিরকন্ঠ কে বলেন, মগপুকুর এলাকায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর ও একই দলের বিদ্রোহী প্রার্থী আবদুল কাদেরের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলি হয়।এতে গুলিবিদ্ধ হন আজগর আলী বাবুল ও মাহবুব। দুজনই বাহাদুরের সমর্থক বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া একজন পথচারী গুলিবিদ্ধ হন।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. আমির হোসেন বলেন, গুলিবিদ্ধ তিনজনকে চমেক হাসপাতালে আনা হয়েছিল। এরমধ্যে আজগর ও মাহবুবকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আজগরের মৃত্যু হয়।