• রোববার , ২৬ জুলাই ২০২৬

তালা-‘টাকার কাছে বিক্রি বিএনপি!’


প্রকাশিত: ৩:১৯ পিএম, ৮ ডিসেম্বর ১৮ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৫৩ বার

স্টাফ রিপোর্টার : এবার বিএনপি’র বিরুদ্ধে মনোনয়ন বানিজ্য’র অভিযোগ তুললেন চাঁদপুর-১ (কচুয়া) আসনের মনোনয়ন প্রত্যাশী ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন। এর আগে শুক্রবার রাতে সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে অ্যাডভোকেট খোন্দকার আবদুল হামিদ ডাবলু’ও একই অভিযোগ তুলেছেন।তিনি বলেছেন, বিএনপির সংস্কারপন্থিরা এবার খালেদা ও তারেককে সমূলে খাবে’। মনোনয়ন বানিজ্যের মাধ্যমে এই আলামত শুরু করে দিয়েছেন নেতারা।

এদিকে আজ শনিবার দুপুর বিক্ষুদ্ধ বিএনপির মনোনয়ন প্রত্যাশী এহসানুল হক মিলনের সমর্থকরা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে শনিবার দুপুরে মিলনের শতাধিক সমর্থক নয়াপল্টন কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়ার ঘটনায় তোলপাড় চলছে। পরিস্থিতি সামাল দিতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জাতিরকন্ঠকে জানান, মিলনের সমর্থকরা বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মোশাররফ হোসেনের পরিবর্তে এহসানুল হক মিলনকে মনোনয়ন দেয়ার দাবি করে স্লোগান দিচ্ছিলেন। এসময় বিক্ষুদ্ধরা তারেক জিয়াসহ বিএনপির সিনিয়র নেতাদের বিরুদ্ধে মনোনয়ন বানিজ্যের অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে বিষোদগার করেন।বিক্ষুদ্ধরা অভিযোগ করে জানান, যাদের মনোনয়ন দেয়া হয়েছে তারা এলাকায় পরিচিত নন।এদের টাকার বিনিময়ে প্রার্থী করা হয়েছে।

এদিকে মনোনয়নের দাবিতে মিলনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন তার সমর্থকরা। এসময় তার স্ত্রী সাবেক মহিলা দলের নেত্রী নাজমুন নাহার বেবি উপস্থিত ছিলেন। তিনি অভিযোগ করেন, দলের জন্য যারা কাজ করছে তাদের মূল্যায়ন করেনি বিএনপি, টাকার কাছে বিক্রি হচ্ছে বিএনপি।