• রোববার , ২৬ জুলাই ২০২৬

ঢাকায় আল্লামা শফী’র জানাযার দাবীতে ভক্তদের আর্তনাদ-


প্রকাশিত: ১:২৭ এএম, ১৯ সেপ্টেম্বর ২০ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৭৫ বার

বিশেষ প্রতিনিধি/ পুরান ঢাকা প্রতিনিধি : ঢাকায় আল্লামা শফী ভক্তদের আর্তনাদ ছিল শুক্রবার রাতের টক অব দ্যা ঢাকা। আল্লামা শফীকে দেখতে এবং ঢাকায় জানাযার দাবীতে লোকে লোকারণ্য আসগর আলী হাসপাতাল। সেখানে বিক্ষোভ করেছেন উপস্থিত শিক্ষার্থী ও আলেমদের একাংশ। তারা হাসপাতালের গেট দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। পুলিশ বাধা দেওয়ায় কিছু সময় বাকবিতণ্ডা হয়। ঢাকায় জানাজার বিষয়ে কোনও সিদ্ধান্ত না হওয়ায় ক্ষুদ্ধ আলেম’রা।

সরেজমিনে দেখা গেছে, হেফাজতে ইসলামের আমির মাওলানা আহমদ শফীর মৃত্যুর খবরে তাঁকে একনজর দেখার জন্য মিরপুর থেকে এসেছেন মাওলানা সাব্বির আহমেদ। তিনি জাতিরকন্ঠ কে বলেন, হুজুরকে একনজর দেখার জন্য এসেছি। আর জানাজা হলে তাতে অংশ নেবো। আমাদের সবার পক্ষে তো চট্টগ্রাম যাওয়া সম্ভব না।

এমন সাব্বিরের মতো হাজারো ভক্ত, আলেম ও মাদ্রাসা শিক্ষার্থীরা রাজধানীর গেণ্ডারিয়ায় আজগর আলী হাসপাতালের সামনে ভিড় করেছেন। হাজারো মানুষের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। যেকোনও পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা রয়েছে অতিরিক্ত পুলিশ, রয়েছে র‌্যাবের টহল।

হাসপাতালের সামনের রাস্তা যানবাহনশূন্য রাখার জন্য দয়াগঞ্জ মোড়ে বসানো হয়েছে ব্যারিকেড। হাসপাতালের সামনের রাস্তায় কোনও যানবাহন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। দয়াগঞ্জ মোড়ে দেওয়া ব্যারিকেডে দায়িত্বে থাকা এস আই দীপংকর বলেন, হাসপাতালের সামনের রাস্তায় কোনও গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না। ঊর্ধ্বতনদের নিষেধাজ্ঞা রয়েছে।

এদিকে রাত ১০টার দিকে মাওলানা আহমদ শফীর ছেলে মাওলানা আনাস মাদানী ঘোষণা দেন, মরদেহ চট্টগ্রামে নিয়ে যাওয়া হবে এবং তার বাবার ইচ্ছা অনুযায়ী সেখানেই একটি জানাজা অনুষ্ঠিত হবে। এরপর থেকেই ঢাকায় জানাজার দাবিটি জোরালো হয়।
দেখা গেছে, হুজুরের অসংখ্য ছাত্র ঢাকায় রয়েছে। উনাকে ভালোবাসেন এমন মানুষের সংখ্যাও অসংখ্য। আমরা চাই ঢাকায় একটা জানাজা হোক।