অবশেষে ডুবলো পাকিস্তান ১০৫ এ
স্পোর্টস রিপোর্টার : বেহাল অবস্থায় পাকিস্তান। অবশেষে ডুবলো পাকিস্তান ১০৫ এ! সর্বশেষ ৮৬ রান ৯ উইকেটে। টসে জিতে ফিল্ডিং নেওয়ার পুরো সুবিধাটাই আদায় করে নিচ্ছে ওয়েস্ট ইন্ডিজের পেস বোলাররা। নটিংহ্যামের মেঘলা আবহাওয়ায় সুইং বোলিংয়ে পাকিস্তানকে বড্ড অসহায়ই মনে হচ্ছে।ইংল্যান্ডের নটিংহামে ওয়েস্ট ইন্ডিজের কাছে টস হেরে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। দলীয় ৩৫ রানে দুই ওপেনার ইমাম-উল-হক এবং ফখর জামানের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে পাকিস্তান। অবস্থা আরো কঠিন হয়ে পড়ে তৃতীয় উইকেট হারিস সোহেলের পতনে। এসময় পাকিস্তানের দলীয় রান মাত্র ৪৫।
ইনিংসের তৃতীয় ওভারে শেলডন কটরিলের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ইমাম-উল-হক। ১৭ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। ১১ বলে মাত্র ২ রান করেন ইমাম। এরপর ফেরেন অন্য ওপেনার ফখর জামান। ১৬ বলে ২২ রান করে আন্দ্রে রাসেলের বলে বোল্ড হন তিনি।এখানেই শেষ নয় আন্দ্রে রাসেলের তাণ্ডব। তার বলে ক্যাচ দিয়ে ফিরে যান হারিস সোহেল। তিনি করেন ৮ রান। এসময় বাবর আজম একটা প্রান্ত ধরে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু তারও শেষ রক্ষা হয়নি। ওসানে থমাসের বলে ২২ রান করে শাই হোপের হাতে ক্যাচ দেন।
এরপর থেকে ক্রিজে আসা যাওয়ার মধ্যেই থাকে পাকিস্তানের ব্যাটসম্যানরা। কেউ রান করে দুই অংকের ঘরে যেতে পারেননি। ১,২,০,৮ রানের মধ্যে ঘুরতে থাকেন পাকিস্তানের ব্যাটসম্যানরা।শেষপর্যন্ত সবকটি উইকেট হারিয়ে ১০৫ রান করে সরফরাজের দল। খরচ হয় ২১ ওভার। ক্যারিবীয়দের জিততে হলে করতে হবে ১০৬ রান।ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩টি উইকেট নেন জেসন হোল্ডার। ৪টি উইকেট নেন ওসানে থমাস। ২টি উইকেট নেন আন্দ্রে রাসেল। ১টি উইকেট নেন শেলডন কটরিল।
পাকিস্তান দল: ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম, হারিস সোহেল, সরফরাজ আহমেদ, মোহাম্মদ হাফিজ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, হাসান আলী, মোহাম্মদ আমির ও ওয়াহাব রিয়াজ।
ওয়েস্ট ইন্ডিজ দল: ক্রিস গেইল, শাই হোপ, ড্যারেন ব্রাভো, সিমরন হিতমার, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, কার্লোস ব্রাথওয়েট, অ্যাসলে নার্স, শেলডন কটরিল ও ওশান থমাস।



