• রোববার , ২৬ জুলাই ২০২৬

ডিকসনের দোয়া-বিশ্বকাপ ফাইনালে বাংলাদেশ


প্রকাশিত: ৪:০৮ পিএম, ৮ মে ১৯ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১২২ বার

বিশেষ প্রতিনিধি : বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন সম্প্রতি এ ভবিষ্যতবাণী করেছেন। তিনি বলেছেন, বিশ্বকাপে ১০টি দল অংশ নেবে। এর মধ্যে বাংলাদেশ একটি। এ নিয়ে আমি খুবই রোমাঞ্চিত। অতীতে ইংলিশ কন্ডিশনে লাল-সবুজ জার্সিধারীরা সাফল্য পেয়েছে। আশা করি, এবারো পাবে; বিশ্বকাপে ফাইনাল খেলবে ইংল্যান্ড ও বাংলাদেশ। টাইগারদের জন্য শুভকামনা।

তবে শিরোপা হাতছাড়া করতে চাননি ব্রিটিশ রাষ্ট্রদূত। ফাইনালি লড়াইয়ে নিজ দলের জয় কামনা করছেন তিনি। ডিকসন বলেন, কার্ডিফের সোফিয়া গার্ডেনে ফাইনাল হবে। তাতে ইংল্যান্ড জিতুক, সেটা প্রত্যাশা করি।ইতিমধ্যে মাশরাফিদের সঙ্গে দেখা করেছেন এ রাজদূত। তিনি বলেন, একটি বিশেষ দিবসে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে আমার দেখা হয়েছে। দলে অনেক তারকা ক্রিকেটার আছে। যোগ্যতা দিয়েই বিশ্বমঞ্চে তারা।

বিশ্বকাপের সময় এখানেই থাকবেন ডিকসন। তিনি এও জানিয়েছেন, মনেপ্রাণে চাই ইংল্যান্ড বিশ্বকাপ জিতুক। তবে আমাদের দল না পারলেও যেন বাংলাদেশ ট্রফি জেতে।বিশ্বকাপে টাইগারদের সমর্থন জানাতে দেশ থেকে ইংল্যান্ড যাবেন অসংখ্য ক্রিকেটপ্রেমী। দেশটিতেও রয়েছে বহু বাংলাদেশি। নিজ দেশের সমর্থকদের সমর্থন তো আছেই, পাশাপাশি বিদেশিদেরও সমর্থন পাবেন ম্যাশ বাহিনী বলে মনে করেন ডিকসন।