• রোববার , ২৬ জুলাই ২০২৬

টেকনোক্র্যাট মন্ত্রীরা বিদায় নিন:প্রধানমন্ত্রী


প্রকাশিত: ২:৫৪ পিএম, ৬ নভেম্বর ১৮ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৯৯ বার


বিশেষ প্রতিনিধি : এবার ভোটের হাওয়ায় নির্বাচন সামনে রেখে মন্ত্রিসভা পুনর্গঠনের প্রক্রিয়ায় সরকারের টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণভবনে এক ব্রিফিংয়ে এ কথা জানান।

তিনি বলেন, মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে। টেকনোক্র্যাট মন্ত্রীদের প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বলেছেন।তবে মন্ত্রিসভার অন্য সদস্যরা স্বপদে থাকবেন বলে জানান কাদের।রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষে ৮ নভেম্বর দুপুরে গণভবনে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।