• রোববার , ২৬ জুলাই ২০২৬

টাইগারদের ‘বেতমিজ’ বললো ইন্ডিয়া-


প্রকাশিত: ৪:১৯ পিএম, ২৮ সেপ্টেম্বর ১৮ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১১৩ বার

স্পোর্টস রিপোর্টার : আবারও নিজেদের ‘বিতর্কিত চরিত্র’ বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে ভারতীয় সংবাদ টেলিভিশন চ্যানেল ‘নিউজ ২৪’। বাংলাদেশ ক্রিকেট দলকে সরাসরি ‘বেতমিজ’ সম্বোধন করে এবার অতীতের বিতর্কগুলোকে ছাড়িয়ে গিয়েছে তারা। সাকশি যোশি নামে চ্যানেলটির এক টিভি উপস্থাপিকার এমন অশোভন আচরণে ক্ষুব্ধ হয়েছেন বাংলাদেশের প্রতিটি ক্রিকেট পাগল ভক্ত।

গত বুধবার এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালের টিকিট কাটে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর আসন্ন ফাইনাল ম্যাচের বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় সংবাদ টেলিভিশন চ্যানেল ‘নিউজ ২৪’। সেখানে পুরো টাইগার দলকে বেতমিজ সম্বোধন করেন সংবাদ উপস্থাপিকা সাকশি জোশি।

প্রতিবদনটিতে তিনি উল্লেখ করেন, পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেছে ‘বেতমিজ’ বাংলাদেশ দল। এ টুর্নামেন্টে আবারও দেশটির খেলোয়াড়রা নিজেদের বেতমিজি দেখাতে পারে। কিন্তু তাদের ঘুম হারাম করে দিয়েছে ভারতের তিন ক্রিকেটার। ক্যাপ্টেন রোহিত শর্মা, ক্যাপ্টেনের ক্যাপ্টেন মাহেন্দ্র সিং ধোনি ও দিনেশ কার্তিক। অবশ্যই শিরোপা নির্ধারণী ম্যাচে ‘বেতমিজ’ বাংলাদেশি থেকে রোহিত বাহিনীকে সাবধান থাকতে হবে।

প্রতিবেদনটি প্রকাশ হওয়ার পর মুহুর্তের সামাজিক যোগযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়ে যায়। সাকশি জোশির এ অশোভন রিপোর্টের কারণে খেপেছেন দেশের কোটি ক্রিকেটপ্রেমী। তাদের পাশে দাঁড়িয়েছে সাইবার নিরাপত্তা গ্রুপ Don’s Team – DT। ইতিমধ্যে ‘নিউজ ২৪’ এর সংবাদ উপস্থাপিকার ফেসবুক আইডি ডিজেবল করে দিয়েছে তারা।

DT প্রতিষ্ঠাতা সুমন আহমেদ জানান, বাংলাদেশের ক্রিকেট সেক্টর অনলাইনে সুরক্ষিত রাখতে তাদের DT – Tigers Social Media Security গ্রুপ সবসময় সক্রিয় আছে। গ্রুপে সাকশি জোশির বিরুদ্ধে অভিযোগ আসার পর পরই এ ব্যবস্থা গ্রহণ করে তারা। অনলাইনে বাংলাদেশ ক্রিকেটারদের নিয়ে এমন কটূক্তি হলে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে যাবে বলে হুঁশিয়ারিও দেন তিনি।

ভিডিও চ্যানেলটির লিংক দেখুন : https://www.youtube.com/watch?time_continue=1&v=qUov4TxXR0I