• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘জেলাভিত্তিক ধারণা’য় এবার মূল বাজেট’


প্রকাশিত: ৩:০১ পিএম, ১০ ফেব্রুয়ারি ১৯ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১১৭ বার

বিশেষ প্রতিনিধি : সংবিধান লঙ্ঘনকারীদের কারণে দেশ বারবার পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এখন থেকে জেলাভিত্তিক ধারণা নিয়েই হবে করা হবে মূল বাজেট।আর রোববার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন।এ সময় দেশে বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করার কথা জানান শেখ হাসিনা। তিনি বলেন, ‘দেশে সুপেয় পানির নিশ্চয়তা, স্যানিটেশন, রাস্তার উন্নয়ন এবং জনস্বাস্থ্য নিশ্চিত করতে হবে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে স্থানীয় সরকারকে আরও শক্তিশালী করতে হবে। জেলাভিত্তিক ধারণা নিয়েই হবে মূল বাজেট।’এর আগে রোববার সকাল ১০টার দিকে এলজিআরডি মন্ত্রণালয় পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। সেখানে শেখ হাসিনাকে স্বাগত জানান এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামসহ মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তারা।