• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘জেলখানায় খালেদা এসি রুমে ঘুমান’


প্রকাশিত: ৮:১৮ পিএম, ২৩ জুলাই ১৮ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১৩৬ বার

বিশেষ প্রতিনিধি : জেলখানায় খালেদা জিয়া এসি রুমে ঘুমান আর হাজিরার দিনে অসুস্থ হয়ে নাটুকেপনা করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিএনপি নিজেরাই বোমা মেরে মিথ্যাচার করছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনে সাড়া না পেয়ে বিএনপি ব্লেইম গেম শুরু করেছে। তারা নিজেরা ঘটনা ঘটিয়ে আমাদের দোষারোপ করতে চায়। তারা আন্তর্জাতিকভাবে দৃষ্টি আকর্ষণ করতে চায়।

সোমবার সন্ধ্যায় গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির বৈঠকে এ কথা বলেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন যত এগিয়ে আসবে নানা খেলা শুরু হবে, এ নিয়ে কোনও সন্দেহ নেই। তবে আমরা জনগণের জন্য কাজ করছি এবং করে যাবো। আমরা চাই অবশ্যই দেশের মানুষ ভালো থাকবে।

হাজিরার দিনে অসুস্থ হয়ে পড়া নাটুকেপনা বলে মন্তব্য করে তিনি বলেন, তিনি তো জেলখানায় বহাল তবিয়তে আছেন। কেবল আদালতে মামলার তারিখ এলেই দেখি তিনি অসুস্থ হয়ে পড়েন। জেলখানায় খালেদা জিয়া এসি রুম ও মেইড সার্ভেন্টসহ সব ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছেন বলে জানান তিনি।

খালেদা জিয়ার মামলা প্রসঙ্গে আওয়ামী লীগ সভাপতি বলেন: তিনি আদালতের রায়ে জেলে আছেন। আমরা তো তাকে জেলে পাঠাইনি। তার এত বাঘা বাঘা আইনজীবী, তারা তো কেউ প্রমাণ করতে পারেননি তিনি দুর্নীতি করেননি!