নিজে জিততে পারেননি কিন্তু জাহিদুরদের অবজ্ঞা-
স্টাফ রিপোর্টার : নিজে জিততে পারেননি কিন্তু জাহিদুরদের অবজ্ঞা করলেন মওদুদ আহমদ। বললেন, এতে কিছুই যায় আসেনা বিএনপির।জাহিদুরের মতো আরও দু-একজন সংসদে যেতে পারে কিন্তু তাতেও সরকার বৈধতা পাবেনা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মহিলা দল আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
মওদুদ বলেন, একজন জাহিদ হোসেন (জাহিদুর রহমান) গেছেন, যদি আরও দু-একজন যান তাতেও সরকারের কী সুবিধা হবে জানি না। তবে দেশের মানুষ জানবে এর কারণে সেই সংসদের বৈধতা কখনোই আসবে না।তিনি আরও বলেন, সরকারের অত্যাচার ও নির্যাতনের ফলে বিরোধীদল আরও শক্তিশালী হচ্ছে।খালেদা জিয়ার মুক্তি বিষয়ে বিএনপির এ নেতা বলেন, প্রধানমন্ত্রী আইনজীবীদের বিরোধিতা না করার নির্দেশ দিলে খালেদা জিয়ার জামিনে মুক্তি পেতে পারেন।এছাড়া খালেদা জিয়াকে জেলে বন্দি রাখার মাধ্যমে বিএনপিকে সরকার চাপে রাখার চেষ্টা চালাচ্ছে বলেও মন্তব্য করেন মওদুদ।



