• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘জাহালম’ সিনেমা-দুদকের হৃদকম্প!


প্রকাশিত: ৬:৪০ পিএম, ১৮ মার্চ ১৯ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ২২৮ বার

কোর্ট রিপোর্টার : ২৬ মামলায় ভুল আসামি টাঙ্গাইল জেলার জাহালমের জীবনের গল্প নিয়ে সিনেমা বানানোর উদ্যোগের বিষয়ে নিষেধাজ্ঞা চাইতে হাইকোর্টে যাচ্ছে দুনীর্তি দমন কমিশন (দুদক)।সোমবার দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, ‘জাহালমের মামলা হাইকোর্টে বিচারাধীন। এ অবস্থায় তার জীবন কাহিনী নিয়ে সিনেমা তৈরি করলে মামলাটির বিচার কাজে ও তদন্তে প্রভাব পড়তে পারে। এ কারণে আমরা দুদকের পক্ষ থেকে সিনেমা তৈরির উদ্যোগের ওপর নিষেধাজ্ঞা চাইব।’ গত ১৩ মার্চ জাহালমকে নিয়ে সিনেমা তৈরির উদ্যোগ নিয়ে প্রতিবেদন একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়।

ওই প্রতিবেদনে বলা হয়, সোনালী ব্যাংকের সাড়ে ১৮ কোটি টাকা ঋণ জালিয়াতির মামলার আসামি হলেন আবু সালেক নামের একজন। কিন্তু নিরীহ পাটকল শ্রমিক জাহালমকে আবু সালেক হিসেবে চিহ্নিত করে ২৬টি মামলায় আসামি করা হয়। দুদকের মামলায় জাহালম গ্রেপ্তার হন ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি। তিন বছর কারাভোগ করে হাইকোর্টের নির্দেশে গত ৩ ফেব্রুয়ারি তিনি মুক্তি পান। টাঙ্গাইলের আলোচিত সেই জাহালমের জীবনের গল্প এবার পর্দায় আসছে।

জাহালমের জীবনের কষ্টের কাহিনি নিয়ে সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন মারিয়া তুষার। এরই মধ্যে চলচ্চিত্র পরিচালক সমিতিতে নাম নিবন্ধন করেছেন। জাহালমের নামের সঙ্গে মিলিয়ে ছবির নামও রেখেছেন ‘জাহালম’ ।‘জাহালম’ ছবিটি পরিচালনা করবেন মারিয়া তুষার । আর ছবিতে জাহালমের চরিত্রে অভিনয় করবেন রিয়াজুল রিজু, যিনি ‘বাপজানের বায়োস্কোপ’ নামের একটি সিনেমা বানিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন ।

জাহালমের জীবনী নিয়ে ছবি নির্মাণের ভাবনা প্রসঙ্গে মারিয়া তুষার বলেন, ‘টেলিভিশনে প্রথম জাহালমের খবরটি জানতে পারি। জাহালমের দুঃখের জীবনের সংবাদটা ছিল সাড়া জাগানো। তার সাক্ষাৎকার দেখার পর মনে হলো, এটা নিয়ে কাজ করা উচিত। আমার কাছে ব্যাপারটা স্পর্শকাতরও মনে হয়েছে।’জাহালমের জীবনী নিয়ে ছবি বানাতে এ মাসেই তার সঙ্গে দেখা করবেন বলেও জানান মারিয়া তুষার ।এই ধরনের চাঞ্চল্যকর ঘটনা নিয়ে সিনেমা বানানোটা খুবই চ্যালেঞ্জিং।

তারপরও মারিয়া আফরিন তুষার বলেন, ‘গল্পটি তো বটেই, ছবিটির মূল চমক হলো নির্মাতাদের অভিনয়। এতে জাহালম হিসেবে অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক রিয়াজুল রিজু।’
নির্মাতা মারিয়া আফরিন তুষারতিনি আরও বলেন, ‘বিনা অপরাধে ৩ বছর কারাগারে বন্দি থাকা জাহালমের জীবনের সুখ-দুঃখের গল্পগুলো তুলে ধরা হবে এতে; মাস দুয়েকের মধ্যে শুটিং শুরু হবে,  সাধ্যমতো চেষ্টা করব; নিজের জীবনের ঘটনা নিয়ে সিনেমা নির্মিত হতে যাচ্ছে জেনে খুব খুশি জাহালম ।