• রোববার , ২৬ জুলাই ২০২৬

জাতীয় প্রেসক্লাবে প্রধানমন্ত্রীর জয়-সাইফুল-ফরিদা’কে অভিনন্দন ইঞ্জি.মেহেদীর


প্রকাশিত: ১১:১৫ পিএম, ১৮ ডিসেম্বর ১৮ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ২৮৬ বার

শফিক রহমান : অবশেষে আবারও জাতীয় প্রেসক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জয় হলো। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের মমতাময়ী রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে স্বাধীনতা স্বপক্ষের শক্তির প্রথম জয় এনে দিলেন যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম ও দৈনিক ইত্তেফাকের ফরিদা ইয়াসমিন।

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম সভাপতি ও দৈনিক ইত্তেফাকের ফরিদা ইয়াসমিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সাইফুল আলম ৬২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর ফরিদা ইয়াসমিন ৫৬৯ ভোট পেয়ে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

জনপ্রিয় এই সাংবাদিক নেতৃত্ব’র বিপুল ভোটে জয়লাভ শেখ হাসিনার নেতৃত্বাধীন আসন্ন মহাজোট শক্তি’র নির্বাচনে তাঁদের বিজয় ত্বরাম্বিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএফইউজে সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব শাবান মাহমুদ, ডিইউজে সভাপতি আবু জাফর সূর্য এবং সাধারণ সম্পাদক হলেন সোহেল হায়দার চৌধুরী।

জাতিরকন্ঠ আইপি টিভির প্রধান সম্পাদক ইঞ্জিনিয়ার মেহেদী হাসান

সাইফুল-ফরিদাকে ইঞ্জি.মেহেদী’র
প্রাণঢালা অভিনন্দন

এদিকে পৃথক এক বিবৃতিতে অনলাইন দৈনিক ও জাতিরকন্ঠ আইপি টিভির প্রধান সম্পাদক ইঞ্জিনিয়ার মেহেদী হাসান জাতীয় প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি যুগান্তরের সাইফুল আলম ও সাধারন সম্পাদক দৈনিক ইত্তেফাকের ফরিদা ইয়াসমিন কে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন । বিবৃতিতে তিনি বলেছেন, বিজয়ের মাসে বাঙ্গালিরা কোনো দিন হারেনি। এর স্বাক্ষর রাখলেন সাইফুল আলম ও ফরিদা ইয়াসমিন।

এর আগে সাইফুল আলম প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আর ফরিদা ইয়াসমিন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া সিনিয়র সহ সভাপতি হিসেবে ৪৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. ওমর ফারুক। সহ সভাপতি হিসেবে ৫৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আজিজুল ইসলাম ভূঁইয়া। ৫৯৯ ভোট পেয়ে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে শাহেদ চৌধুরি এবং ৫৫৪ ভোট পেয়ে মাঈনুল আলম নির্বাচিত হয়েছেন।
এছাড়া কোষাধাক্ষ্য পদে ৫৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।

নির্বাচিত সদস্যরা হলেন— কুদ্দুস আফ্রাদ (৫১৫), শামসুদ্দিন আহমেদ চারু (৫০৭), রেজোয়ানুল হক রাজা (৪৮৪), শাহনাজ বেগম (ডেইলি অবজারভার) (৪৬২), মো. সানাউল হক (৪৪২), কল্যাণ সাহা (৪৩৯), জাহিদুজ্জামান ফারুক (৪২৯), সৈয়দ আবদাল আহমেদ (৪১৭), বখতিয়ার রাণা (৪০১) ও হাসান আরেফিন (৩৯১)।

বিজয়ীরা আগামী ২ বছর জাতীয় প্রেসক্লাবের নেতৃত্ব দেবেন।মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ক্লাব প্রাঙ্গণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও উৎসবমুখর পরিবেশে দিনভর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এবারের নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের ১৭টি পদে ৪৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

মোট ভোটার সংখ্যা ১২১২। এরমধ্যে ১০৬৭ সদস্য ভোট দেন।নির্বাচনে ক্লাবের বর্তমান সিনিয়র সহসভাপতি সাইফুল আলমের নেতৃত্বে সাইফুল-ফরিদা এবং শওকত মাহমুদের নেতৃত্বে শওকত-ইলিয়াস নামে দুটি পূর্ণাঙ্গ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেন।এছাড়াও প্যানেলের বাইরে ১০ জন বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৭ সদস্যের এই কমিটিতে মাত্র তিনটি সদস্য পদে জয় পেয়েছে বিএনপি-জামায়াত সমর্থিত ‘জাতীয়তাবাদী ফোরাম’। একজন স্বতন্ত্র পার্থী সদস্য পদে নির্বাচিত হয়েছেন।

অপরদিকে সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, দুই যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ এবং বাকি সদস্য পদ মিলিয়ে ১৩ জন নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থকদের প্যানেল থেকে।