চেঞ্জ-বাফুফের মনসদে সালাউদ্দিন

বিশেষ প্রতিনিধি : এইমাত্র-বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে মসনদ ফিরে পেলেন কাজী সালাউদ্দিন। কাজী সালাউদ্দিনকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন, তারই সাবেক দুই সহকর্মী। একজন বাদল রায়, অন্যজন শফিকুল ইসলাম মানিক। তাদের বাধা অতিক্রম করে আবারও বাফুফের মসনদে ৬৬ বছর বয়সী কাজী সালাউদ্দিন। আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছেন বাফুফের প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন।
এই নিয়ে টানা চতুর্থবারের মতো বাফুফের সভাপতি নির্বাচিত হলেন দেশের ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় তারকা। আগামী চার বছরের জন্য তার হাতেই থাকবে ফুটবলের ব্যাটন। শনিবার সম্মিলিত পরিষদের প্রার্থী সালাউদ্দিন ভোট পেয়েছেন ৯৪টি। আর বাদল রায় ৪০ ও শফিকুল ইসলাম মানিক একটি ভোট পেয়েছেন।



