• রোববার , ২৬ জুলাই ২০২৬

চার্চে সন্ন্যাসিনীদের ধর্ষণ করে পাদ্রীরা:পোপ


প্রকাশিত: ৬:৪২ পিএম, ৯ ফেব্রুয়ারি ১৯ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৩৬ বার

ডেস্ক রিপোর্টার : চার্চে’ই খ্রিস্টান সন্ন্যাসিনীদের ধর্ষণ করে পাদ্রীরা। এবার এই বিস্ফোরক স্বীকারোক্তি করেছেন খোদ পোপ ফ্রান্সিস নিজেই।আরব সফরে গিয়ে মঙ্গলবার পোপ ফ্রান্সিস এই বিস্ফোরক স্বীকারোক্তি করে তোলপাড় ফেলেছেন সারা বিশ্বে।পোপ বলেছেন, অভিযোগ অনেকদিনের। খ্রিস্টান ধর্মের রোমান ক্যাথলিক শাখার প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস এই প্রথমবার স্বীকার করেছেন, খ্রিস্টান সন্ন্যাসিনীদের যৌন নির্যাতন করছেন খ্রিস্টান পাদ্রীরা। একটি ঘটনায় সন্ন্যাসিনীদের যৌনদাসী বানিয়ে রাখার অভিযোগও রয়েছে।

আরব সফরে গিয়ে মঙ্গলবার পোপ ফ্রান্সিস এই বিস্ফোরক স্বীকারোক্তি করেন। পোপ ফ্রান্সিস বলেন, তাঁর পূর্বসূরি পোপ বেনেডিক্ট যাজকদের যৌন হয়রানির নিপীড়ন থেকে নানদের মুক্ত করতে একটি প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু সেই সমস্যা এখনও মেটেনি। এখনও ঘটে চলেছে। সমস্যা চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।এই প্রসঙ্গে ভ্যাটিকান প্রেস অফিসের আলেসান্দ্রো গিসোতি সংবাদমাধ্যমকে পোপের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে জানান, সন্ন্যাসিনীদের যৌন নিপীড়নের ঘটনা একটি চলমান সমস্যা।

মূলত নতুনদের ক্ষেত্রে এবং নির্দিষ্ট কিছু জায়গায় এসব ঘটছে। গত নভেম্বরে ক্যাথলিক চার্চের নানদের আন্তর্জাতিক সংগঠন জানায়, ভয় ও নীরবতার সংস্কৃতির কারণে তাঁরা এত দিন গির্জায় যৌন নিপীড়নের বিষয়ে মুখ খুলতে পারেননি।অনেক সময়েই যাজকদের চাপে নানদের গর্ভপাত করাতে হয়। খ্রিস্টান ধর্মে সেটা নিষিদ্ধ হলেও সেটা করতে হয় বলে অভিযোগ। বিশ্বব্যাপী যৌন নিপীড়ন বিরোধী ‘মিটু’ আন্দোলন শুরুর পরে গির্জায় নানদের যৌন নিপীড়নের খবর প্রকাশ্যে আসতে শুরু করে বলে জানিয়েছে ভ্যাটিকানের নারীদের ম্যাগাজিন উইমেন চার্চ ওয়ার্ল্ড।