• রোববার , ২৬ জুলাই ২০২৬

চাঁদাবাজি’র দখলে নিতে খুন আ’লীগ নেতা বকুল


প্রকাশিত: ১০:৪৪ পিএম, ১১ ডিসেম্বর ২০ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৩১৭ বার

পাবনা প্রতিনিধি : চাঁদার দখল নিয়ে খুন হলো পাবনার ইউপি সদস্য এবং আওয়ামী লীগ নেতা বকুল হোসেনকে (৪০)। তাকে কুপিয়ে এবং গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।অনন্ত মোড়ের সিএনজি ও অটোবাইকের চাঁদা তোলা’র দখর নিয়ে এ খুনের ঘটনা ঘটেছে বরে এলাকাবাসী জানিয়েছেন। হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও খুনিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক অ্যাডভোকেট আহাদ বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ।

শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার দোগাছী ইউনিয়নের অনন্তবাঁধ দক্ষিণ রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বকুল সদর উপজেলার দোগাছী ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য এবং একই ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছিলেন। তিনি দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামের মো. দুলাল হোসেনের ছেলে।পুলিশ ও এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে অনন্ত মোড়ের সিএনজি ও অটোবাইকের চাঁদা তোলা নিয়ে এলাকার মোখলেছুর রহমান গংয়ের সঙ্গে বকুলের বিরোধ চলছিল। এরই জের ধরে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে প্রতিপক্ষের একদল সন্ত্রাসী বকুলকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।

পাবনা সদর সর্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান জাতিরকন্ঠ কে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।স্থানীয় আধিপত্য নিয়ে বিরোধের জের ধরে বকুল খুন হয়েছেন-এমন ইঙ্গিত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, হত্যাকাণ্ডের পরপরই পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযানে নামে। আশা করছি দ্রুতই তাদের গ্রেফতার করা যাবে।