• রোববার , ২৬ জুলাই ২০২৬

ঘৃণায় লজ্জায় বিএনপি ছেড়ে আ’লীগে-


প্রকাশিত: ৯:৪৬ পিএম, ১৯ ডিসেম্বর ১৮ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৯৬ বার

বিশেষ প্রতিনিধি : বিএনপি কোনো দলই না, এরা দেশের স্বার্থবিরোধী যুদ্ধপরাধীদের পক্ষে কাজ করছে। ওদের নির্বাচনী ইশতেহারে পুরো মুখোশ উম্মোচিত হয়েছে বলে জানিয়েছেন খালেদা জিয়ার উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী। আর এ কারণে ঘৃণায় লজ্জায় শেখ হাসিনার হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছি বলে জানিয়েছেন খালেদা জিয়ার উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী।

জানা গেছে, সংসদ নির্বাচনের আগে শেখ হাসিনার হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দিলেন খালেদা জিয়ার উপদেষ্টাদের অন্যতম ইনাম আহমেদ চৌধুরী। বুধবার তিনি শেখ হাসিনার নেতৃত্বে আস্থা রেখে আওয়ামী লীগে যোগ দেন বলে প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন জাতিরকন্ঠ কে এতথ্য নিশ্চিত করেছেন।আসন্ন নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী হতে চেয়েছিলেন সাবেক আমলা ইনাম। প্রাথমিক মনোনয়নের তালিকায় তিনি থাকলেও শেষ পর্যন্ত চূড়ান্ত মনোনয়নে বাদ পড়েন তিনি।