• রোববার , ২৬ জুলাই ২০২৬

গাজীপুর পুলিশ হবে জনবান্ধব: এসপি


প্রকাশিত: ১:১৭ পিএম, ২৯ আগস্ট ১৮ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ২৭৬ বার

মোস্তফা কামাল প্রধান. গাজীপুুর থেকে : গাজীপুরে নব-নিযুক্ত পুলিশ সুপার শামসুন্নাহার বলেছেন, ‘আমি গাজীপুরে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা করতে চাই। পুলিশের পবিত্র পোশাক পড়ে সাধারণ মানুষকে হয়রানী করলে ওই পুলিশ সদস্যকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। প্রয়োজনে ইউনিফর্ম খুলে নেয়া হবে। আমি প্রামাণ করতে চাই পুলিশ সাধারণ মানুষের বন্ধু। আতঙ্ক নয়।

আমি সরকার কর্তৃক নিযুক্ত জনগণের কামলা। আমাকে সব সময় তাদের সেবায় মাঠে পাবেন। আর বিনা অপরাধে কেউ পুলিশের পোশাকে হাত দিলে আমি তার হাতও গুড়িয়ে দিব। গাজীপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ফুলের তোরা তুলে দিয়ে বলেন আপনারা আপনাদের সংবাদ মাধ্যমের দ্বারা গাজীপুরবাসীকে আমার শুভেচ্ছা জানিয়ে দেবেন। মঙ্গলবার বেলা ১১ টায় গাজীপুরে নব-নিযুক্ত পুলিশ সুপার শামসুন্নাহার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

তিনি আরো বলেন- আমি ৩ টি বিষয়ে জিরো টলারেন্সের ভিত্তিতে কাজ করতে চাই। বিষয়গুলো হলো- সর্বোচ্চ শক্তি ও আন্তরিকতা দিয়ে গাজীপুর জেলাকে পর্যায়ক্রমে মাদক মুক্ত করা, নারী ও শিশু নির্যাতন দমন এবং সন্ত্রাস নির্মূল। মতবিনিময় সভায় সাংবাদিকদের পক্ষ থেকে বিভিন্ন সমস্যা, নানান ধরনের অভিযোগ ও অনিয়ম তুলে ধরা হয় এবং ওগুলো সমাধানে পুলিশ সুপারের ত্বরিৎ হস্তক্ষেপ কামনা করেন সাংবাদিকবৃন্দ।

পুলিশ সুপার তার বক্তব্যে গাজীপুরের ঐতিহ্য তুলে ধরে বিরাজমান সমস্যা ও অভিযোগ সমাধানে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, ‘গাজীপুরের সর্বস্তরের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের জনবান্ধব পুলিশ হিসাবে গড়ে তোলা হবে। বিশেষ করে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ নির্মূলে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করা হবে। এছাড়া শান্তি শৃক্সখলা রক্ষা ও যানজট নিরসনেও তিনি কার্যকর ব্যবস্থা নেবেন। এ ব্যাপারে তিনি সাংবাদিকসহ গাজীপুরবাসীর সহযোগিত কামনা করেন।

মনবিনিময় সভায় সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো.খায়রুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহিম সরকারসহ গণমুখ সম্পাদক অধ্যাপক আমজাদ হোসেন, সাবেক সভাপতি নাসির আহমেদ, মুকুল কুমার মল্লিক, মো. মুজিবুর রহমান ও মো. মাজহারুল ইসলাম মাসুম, ফজলুল হক মোড়ল, ইকবাল আহমেদ সরকার, মো.আমিনুল ইসলাম, শরীফ আহমদ শামীম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, যুগ্ম সম্পাদক মো. মনিরুজ্জামান, গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এম এ ফরিদ, সাংবাদিক রেজাউল করিম বাবুল, আবু বকর সিদ্দিক, আবুল হাসান, বেলাল হোসেন, আসাদুল্লাহ বাদল, আসাদুজ্জামান, তানজেরুল ইসলাম, মাহমুদা সিকদার প্রমুখ।

এসময় গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল শেখ, গোলাম সবুর, পংকজ দত্ত, আমিনুল ইসলাম, এএসপি সালেহ উদ্দিন আহমেদ ও শাহিদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দৈনিক মুক্ত বলাকা’র সম্পাদক মোঃ আলমগীর হোসেন, দৈনিক জনসংবাদ সম্পাদক মোঃ মাহফুজুল হক, দৈনিক কন্ঠবাণী সম্পাদক জানে এ আলম, সাংবাদিক এম এ ফিরোজ, সামছুল হক ভূঁইয়া, দৈনিক মুক্ত বলাকার চীফ রিপোর্টার কামাল হোসেন বাবুল, সাপ্তাহিক ভাওয়াল’র বার্তা সম্পাদক সুশীল চন্দ্র পাল, সাপ্তাহিক আদর্শবাণীর বার্তা সম্পাদক রেজাউল করিম, সাংবাদিক মোস্তফা কামাল প্রধানসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা হয়েছে।বুধবার সকালে শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন।এ সময় তিনি বলেন, চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে বর্তমান সরকার।তিনি বলেন, ক্ষমতা ভোগের বস্তু নয়, মানুষের সেবা করাই আমার একমাত্র লক্ষ্য।