• রোববার , ২৬ জুলাই ২০২৬

গনভবনে প্রধানমন্ত্রীর সান্নিধ্যে ডাকসু নেতারা-


প্রকাশিত: ৫:৩১ পিএম, ১৬ মার্চ ১৯ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ২০২ বার

 

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদে নির্বাচিতরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে গণভবনে পৌঁছেছেন। আজ বিকাল ৩টার পর তারা গণভবনে যান। নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী তাদের গণভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন। বিকেলে তারা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন। এর আগে, দুপুর ২টায় ছাত্রলীগ থেকে নির্বাচিতরা মল চত্বর থেকে বিশ্ববিদ্যালয়ের গাড়িতে করে রওনা দেন। আর ভিপি নুরুলহক নুর ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেন আলাদা গাড়িতে যান। ছাত্রী হলের স্বতন্ত্ররাও আলাদা গাড়িতে গণভবন যান।এছাড়া, নির্বাচিতদের সাথে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজোয়ানুল হক চৌধুরী শোভন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসসহ সংগঠনটির অনেক নেতাকর্মীরা গণভবন যান।

শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে ডাকসুর নবনির্বাচিত প্রতিনিধিরা গণভবনে পৌঁছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে চড়ে তারা গণভবনে যান। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো আলাদা গাড়িতে গণভবনে যান ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর। ঢাবির পরিবহন ম্যানেজার কামরুল হাসান জাতিরকন্ঠকে জানান, গণভবনে যাওয়া উপলক্ষে আটটি বাস এবং পাঁচটি মিনিবাস তৈরি রাখা হয়। দুপুর ২টার কিছু সময়ের পরেই তারা গণভবনের উদ্দেশ্যে রওনা হন।

(জিএস) পদে জয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।সহ সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয় পেয়েছেন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন।ডাকসুর মোট ২৫টি পদের ২৩টিতেই জয় পেয়েছে ছাত্রলীগ। ১৮টি হল সংসদের বেশির ভাগ হলে ভিপি-জিএস পদে জয়ী হয়েছে ক্ষমতাসীন ছাত্র সংগঠন। ২৮ বছর পর গত সোমবার ডাকসুর ২৫ পদের পাশাপাশি হল ছাত্র সংসদের ১৩ পদে ভোট দেন শিক্ষার্থীরা।