খোকার অবৈধ সম্পদে-ছেলে ওয়ান্টেড
হাইকোর্ট রিপোর্টার : দুদকের মামলায় ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন এবার ওয়ান্টেড। দুদক বলেছে-খোকার অবৈধ সম্পদে-ছেলে ওয়ান্টেড হয়েছে।একই সঙ্গে খোকার মেয়ে সারিকা সাদেকেরও জামিন নামঞ্জুর করেছেন আদালত। তাদের চার সপ্তাহের মধ্যে তাদেরকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আদালতে খোকার ছেলেমেয়ের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে শুনানি করেন মো. খুরশীদ আলম খান।
রায়ের পর খুরশীদ আলম খান সাংবাদিকদের জানান, আদালত ইশরাক ও সারিকাকে চার সপ্তাহের মধ্যে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। আত্মসমর্পণের পর তারা যদি জামিন আবেদন করেন, তাহলে সে আবেদন আইন অনুযায়ী নিষ্পত্তি করতে বলেছেন আদালত।এর আগে গতকাল বুধবার পৃথক জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয়।
মামলার অভিযোগে বলা হয়, ২০০৮ সালের ১ সেপ্টেম্বর দুদক পৃথক দুই নোটিশে ইশরাক হোসেন ও সারিকা সাদেকের নিজের নামে এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের স্বনামে/বেনামে বা তাদের পক্ষে অন্য নামে অর্জিত যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পদ/ সম্পত্তির দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ সাত কার্যদিবসের মধ্যে জমা দিতে বলা হয়। কিন্তু তারা সম্পদ বিবরণী জমা দেননি। পরে দুদকের সহকারী পরিচালক শামসুল আলম ২০১০ সালের ২৯ ও ৩০ আগস্ট রাজধানীর রমনা থানায় দুটি মামলা করেন।
প্রসঙ্গত, ঢাকা-৬ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন। তার বাবা সাদেক হোসেন অবিভক্ত ঢাকার মেয়র ছিলেন। গতকাল এক মামলায় সাদেক হোসেনসহ চারজনের ১০ বছর করে কারাদণ্ড দেন আদালত।



