• রোববার , ২৬ জুলাই ২০২৬

খালেদা জিয়ার স্থায়ী মুক্তি দাবি-


প্রকাশিত: ৫:৩২ পিএম, ২৯ আগস্ট ২০ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৭৮ বার

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে তার পরিবার। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানান, মুক্তির বিষয়ে পরবর্তী কার্যক্রমের জন্য চিঠি পাঠানো হয়েছে আইন মন্ত্রণালয়ে।বেগম জিয়ার আইনজীবী জানান, সরকার চাইলে সাজা মওকুফও করতে পারেন। তবে দুদকের আইনজীবী বলছেন, আদালতের আদেশ ছাড়া সরকারের কোন সিদ্ধান্ত দেয়ার এখতিয়ার নেই।

দুর্নীতির দুই মামলায় দণ্ডপ্রাপ্ত বেগম জিয়ার সাজা স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার আগেই এবার স্থায়ী মুক্তির আবেদন করেছে তার পরিবার। শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবারের পক্ষ থেকে আবেদন করেন বেগম জিয়ার ছোটভাই শামিম ইস্কান্দার।আবেদনে উল্লেখ করা হয়, করোনা পরিস্থিতির কারণে তার শারীরিক অসুস্থতার কোনো পরীক্ষা-নিরীক্ষা বা চিকিৎসা করা সম্ভব হয়নি। তাই আবারো সাজা মওকুফের আবেদন। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, প্রথমবারের মতই বেগম জিয়ার ছোটভাই এবারও আবেদন করেছেন মুক্তির।