‘খালেদাকে মুক্ত করে নির্বাচনে যাবো’
স্টাফ রিপোর্টার : এবার আর খালি মাঠে গোল দিতে দেব না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। জনগণকে সাথে নিয়ে খালেদা জিয়াকে মুক্ত করে আগামী নির্বাচনে অংশ নেব এবং শান্তিপূর্ণভাবে ভোটের মাধ্যমে সরকারকে অপসারণ করব। ১ অক্টোবর থেকে সবাই রেডি হয়ে যান।আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত যুবসমাবেশে এ কথা বলেন ব্যারিস্টার মওদুদ আহমদ। জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ কেন্দ্রীয় কমিটি এ সমাবেশের আয়োজন করে।
তিনি আরো বলেন,এ সময় জাতীয় ঐক্যকে আরো শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, কোনও ঘটনাই ঘটেনি, তারপরও গায়েবি মামলা দেওয়া হচ্ছে। সারা দেশের সকল গ্রামে-গ্রামে ওয়ার্ডে-ওয়ার্ডে ছাত্রলীগ, যুবলীগের সহায়তায় একশো-দেড়শো নাম দিয়ে বাকি অজ্ঞাত আসামি রেখে মামলা দেওয়া হয়।
ফ্যাসিস্ট দেশেই এটা সম্ভব, কোনো গণতান্ত্রিক দেশে এটা হতে পারে না।সংগঠনটির সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপন সভাপতিত্বে যুবসমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।



