• রোববার , ২৬ জুলাই ২০২৬

খাদ্যমন্ত্রী জনবিচ্ছিন্ন-হঠাও:বিক্ষুদ্ধ শাহীন’রা


প্রকাশিত: ৪:৩৪ পিএম, ২৬ নভেম্বর ১৮ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৯৪ বার

কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকা-২ আসনে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম জনবিচ্ছিন্ন বলে অভিযোগ করেছেন বিক্ষুদ্ধ উপজেলা চেয়ারম্যান শাহীন এর কর্মী সমর্থকরা। দলীয় মনোনয়ন না পেয়ে বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজ সোমবার বেলা ১১টা থেকে অসংখ্য নেতাকর্মী উপজেলা পরিষদের সামনের রাস্তায় নেমে বিক্ষোভ করেন।

ঢাকা-২ আসনে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে মনোনয়ন না দিয়ে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের আহ্বায়ক শাহীন আহমেদকে মনোনয়ন দেয়ার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। বিক্ষোভের একপর্যায়ে তারা ঢাকা-নবাবগঞ্জ সড়ক বন্ধ করে দেয়। নেতাকর্মীরা রাস্তার ওপর শুয়েবসে নানা স্লোগান দিতে থাকেন।এ সময় সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন ।

এ বিষয়ে ঢাকা জেলা পরিষদের সদস্য ও জেলা আ’লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক সোহরাব হোসেন খোকন জাতিরকন্ঠকে জানান, এ আসনে আ’লীগের যোগ্য প্রার্থী শাহীন আহমেদ। তৃণমূলের নেতাকর্মীরা তার সঙ্গে রয়েছে। আমরা খাদ্যমন্ত্রীর মনোনয়ন মানি না, মানব না। খাদ্যমন্ত্রী একজন জনবিচ্ছিন্ন নেতা হিসেবে উল্লেখ করেন তারানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক।

ঢাকা জেলা (দক্ষিণ) ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইহসান আরাফ অনিক জানান, শাহীন আহমেদের নেতৃত্বে দীর্ঘদিন ধরে স্থানীয় আ’লীগ সংগঠিত রয়েছে। আমরা তাকে এ আসনে আ’লীগের প্রার্থী হিসেবে দেখতে চাই। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত সড়ক অবরোধ তুলে নিয়েছেন বিক্ষোভকারীরা। তবে দাবি না মানলে আগামীকাল আবার কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন তারা। প্রসঙ্গত, রোববার ঢাকা-২ আসনে আ’লীগের মনোনয়ন পান খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। এ আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের আহ্বায়ক শাহীন আহমেদ।