কেরালায় বিমান ২টুকরা বহু হত

আন্তজার্তিক ডেস্ক রিপোর্টার : এবার ভারতের কেরালায় বিমান ২ টুকরা হয়ে বহু হতাহতের ঘটনা ঘটেছে। জানা গেছে,দুবাই থেকে ১৯১ জন আরোহী নিয়ে ভারতের কেরালায় নামার সময় রানওয়েতে ছিটকে পড়ে দুই টুকরো হয়ে গেছে এয়ার ইনডিয়া এক্সপ্রেসের একটি উড়োজাহাজ।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে কেরালার কোঝিকোড় (কালিকট) বিমানবন্দরে অবতরণের সময় ফ্লাইট আইএক্স ১৩৪৪ দুর্ঘটনায় পড়ে।বিবিসির প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট নয়। সে সময় কেরালায় প্রবল বৃষ্টি হচ্ছিল।



