কামরানের কর্মী সমর্থকরা জিততে চায়নি?
সিলেট প্রতিনিধি : নির্বাচনী মাঠ ছেড়ে দেয়ায় হেরে গেলেন বদর উদ্দিন আহমদ কামরান। প্রত্যক্ষদর্শীরা অনলাইন দৈনিক জাতিরকন্ঠকে জানিয়েছেন, দেখে মনে হয়েছে-কামরানের কর্মী সমর্থকরা জিততে চায়নি? ভোট পেতে যে ধরনের চেষ্ঠা তদবির ও ভোটারদের মন জয় করার মতো তৎপরতা’র দরকার ছিলো তা দেখাতে ব্যর্থ হয়েছেন কামরান।
এবার ভোটের আগে কামরান ও তার সমর্থকরা ভোটারদের বাড়ি বাড়িতেও যাননি। ভোটাররা নাম প্রকাশ না করার মর্তে বলেছেন, কামরানের কর্মী সমর্থকরা একটু চেষ্ঠা করলে সব ভোট তুলে নিতে পারতো। কিন্তু তারা তা করেনি। মনে হয়েছে কামরানের কর্মী সমর্থকরা হারার জন্যেই কাজ করেছে।অনেক ক্ষেত্রে মনে হয়েছে, কামরানের কর্মীরা আরিফের পক্ষে যেন কাজ করছেন।
ভোটের মাঠে থাকার জন্যে যেসব প্রয়োজনীয়তা ছিলো তা ক্ষমতাসীন দলের প্রার্থী দেখাননি ফলে ভোটারদের মন জয় করতে ব্যর্থ হয়েছেন কামরান। যার প্রেক্ষাপটে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে স্থগিত দুই কেন্দ্রের পুনরায় ভোটেও জয়ী হয়েছেন বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী।
নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের গাজী বোরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা কৃতেশ রঞ্জন দাশ জানান, তার কেন্দ্রে আরিফুল হক চৌধুরী পেয়েছেন ১০৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন ১৭৩ ভোট। এ কেন্দ্রের মোট ভোটার ২২২১ জন।
আর ২৭ নম্বর ওয়ার্ডের হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, তার কেন্দ্রে আরিফুল পেয়েছেন ১০৫৩ ভোট এবং কামরান পেয়েছেন ৩৫৪ ভোট। এ কেন্দ্রের মোট ভোটার ২৫৬৬ জন।
এর ফলে আরিফুল হক চৌধুরী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান চেয়ে মোট ৬ হাজার ২০১ ভোট বেশি পেয়ে বিজয়ী হলেন। আারিফুল মোট ভোট পেয়েছেন ৯২ হাজার ৫৯৮ এবং কামরান পেয়েছেন ৮৬ হাজার ৩৯৭।কিছুক্ষণের মধ্যেই রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন বলে দুই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা জানান।
এর আগে স্থগিত এ দুই কেন্দ্রে শনিবার সকাল ৮টায় শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোট চলাকালে দুই কেন্দ্রের কোনোটিতেই তেমন কোনো অপ্রীতিকর ঘটনা খবর পাওয়া যায়নি। তবে গাজী বোরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় পাঁচজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
ভোট চলাকালে মেয়র পদে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বদর উদ্দিন আহমদ কামরান ও বিএনপির আরিফুল হক চৌধুরী ভোট কেন্দ্র পরিদর্শন করেন। পরে তারা দু’জনেই শান্তিপূর্ণভাবে ভোট চলার কথা জানান।



