• রোববার , ২৬ জুলাই ২০২৬

কানাডার ভুয়া পাত্রি সাদিয়া- বিয়ের ফাঁদে সর্বশান্ত পাত্র’রা


প্রকাশিত: ৪:১৩ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৩৬৬ বার

বিশেষ প্রতিনিধি : সিআইডি’র জালে পাকরাও হলো বিয়ে বানিজ্যের নায়িকা এসএসসি পাস সাদিয়া জান্নাত ওরফে জান্নাতুল ফেরদৌস (৩৮)। কানাডার এই ভুয়া পাত্রির কাজ ছিল ফাঁদ পেতে টাকা হাতিয়ে নেয়া। এভাবে ইতিমধ্যে সে বিয়ে বানিজ্য করে হাতিয়ে নিয়েছে ৩০ কোটি টাকা। জানা গেছে, দেশের বিভিন্ন জাতীয় পত্রিকায় বয়স্ক পাত্র চেয়ে বিজ্ঞাপন দিতেন। আর পাত্রকে কানাডায় তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের দায়িত্ব নেয়ার যোগ্যও হতে হবে বলে শর্ত উল্লেখ করতেন।

এমন বিজ্ঞাপন দিয়ে ফাঁদ পাততেন এসএসসি পাস সাদিয়া জান্নাত ওরফে জান্নাতুল ফেরদৌস (৩৮)। তার ফাঁদে পা দিয়ে আগ্রহী পাত্র হারাতেন সর্বস্ব। এভাবে প্রায় ৩০ কোটি টাকা হাতিয়েছেন তিনি।শুক্রবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ রেজাউল হায়দার।

শেখ রেজাউল হায়দার বলেন, ‘কানাডার সিটিজেন ডিভোর্সি ও সন্তানহীন নারীর জন্য পাত্র চাই’- জাতীয় দৈনিকে এমন বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করে ৩০ কোটিরও বেশি টাকা হাতিয়ে নিয়েছেন সাদিয়া। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হলেও প্রতারক জান্নাতের কথাবার্তা ও স্মার্টনেস দেখে কানাডা প্রবাসী ভেবেই সবাই ভুল করতেন। তার ফাঁদে পড়ে কোটি টাকা খোয়া গেছে অনেকের। গত ১১ বছর ধরে সাদিয়া জান্নাত ওরফে জান্নাতুল ফেরদৌস পত্রিকায় এমন বিজ্ঞাপন দিয়ে এভাবে প্রতারণা করে আসছিলেন।

অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর গুলশান এলাকা থেকে জান্নাতুল ফেরদৌসকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযানে তার কাছ থেকে ফাঁদে পা দেয়া ভুক্তভোগীদের অনেক পাসপোর্ট, ১০টি মোবাইল ফোন, ৩টি মেমরি কার্ড, ৭টি সিল, অসংখ্য সিম ও প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা টাকার একটি হিসাব বই উদ্ধার করা হয়। সাদিয়ার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।