কাওরানবাজারে ৬ব্যবসায়ী করোনা’য়-
আলম রায়হান : কাওরানবাজারে ৬ব্যবসায়ীর করোনা’য় আক্রান্ত হওযায় ভাইরাসের প্রকোপ রোধে বাজারে খুচরা বিক্রি বন্ধ করে বাজার সরিয়ে নেয়া হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) তেজগাঁও থানার পরিদর্শক (অপারেশন) আবুল হাসনাত খন্দকার জাতিরকন্ঠ কে এর সত্যতা নিশ্চিত করেন।

বিকল্প হিসেবে কাওরানবাজারের খুচরা ব্যবসা তেজগাঁও বিজ্ঞান কলেজের সামনে নেয়া হয়েছে। সড়কে খুচরা বিক্রেতাদের জন্য অস্থায়ী দোকান বসিয়ে দিয়েছে পুলিশ। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এসব দোকান বসানো হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, ‘ইতোমধ্যে কাওরান বাজারে কয়েকজন ব্যবসায়ী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাই উর্ধ্বতণ কর্তপক্ষের নির্দেশে খুচরা বিক্রেতাদের সেখান থেকে সরিয়ে নিয়ে বিজ্ঞান কলেজের সামনের সড়কে নেয়া হয়েছে। ১৫ ফুট দূরত্ব করে একেকটি দোকান বসানো হয়েছে। এখন থেকে তারা এখানে ব্যবসা করবেন। প্রত্যেক বিক্রেতাকে গ্লাভস ও মাস্ক পরিধান করতে হবে। ক্রেতাদেরও এখানে নিরাপদ দূরত্ব বজায় রেখে কেনাকাটা করতে হবে।’
পুলিশ জানায়, বাজারে প্রবেশ ও বের হওয়ার জন্য ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে। বিজ্ঞান কলেজের সামনে বসা কাঁচাবাজারে প্রবেশের জন্য ক্রেতাদের গাড়ি নিয়ে সিএ ভবনের সামনের গলি, ওয়াসা ভবনের সামনের গলি এবং হোটেল লা ভিঞ্চির সামনের গলি দিয়ে ঢুকতে হবে। আর পেট্রোবাংলা বা টিসিবি ভবনের সামনের গলি দিয়ে বের হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি জানান।
পাইকারি ব্যবসায়ীদের জন্যও আলাদা শিডিউল করে দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘পাইকারি শাকসবজি আনলোড ও আড়তদারদের জন্য রাত ৯টা থেকে ২টা পর্যন্ত নির্ধারিত সময় এবং মাছের পাইকারি বিক্রেতারা ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত সময় পাবেন। এরমধ্যে তাদের কাজ শেষ করতে হবে।’



