• রোববার , ২৬ জুলাই ২০২৬

করোনা-হিমশিম অবস্থা হাসপাতালে-


প্রকাশিত: ৮:১৯ পিএম, ৫ এপ্রিল ২১ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১৯৮ বার

মেডিকেল রিপোর্টার : ঢাকায় করোনা রোগীর চাপে হিমশীম অবস্থা। একদিকে বাড়ছে করোনা সংক্রমণ অন্যদিকে সংকট হচ্ছে হাসপাতাল শয্যার। প্রতিদিন হাসপাতালে চাপ বাড়ছে রোগীর। এ অবস্থায় জটিল পরিস্থিতি সামাল দিতে হচ্ছে, হাসপাতাল কর্তৃপক্ষকে। সোমবার সরেজমিনে এ অবস্থা দেখা গেছে। কেউ সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেই ভর্তি করানো যাচ্ছে নতুন রোগী। বিশেজ্ঞরা বলছেন, এবার ৪২ থেকে ৫২ শতাংশ করোনা রোগীর ক্ষেত্রেই প্রয়োজন পড়ছে অক্সিজেন।

সরেজমিনে দেখা গেছে, গত ২৮ মার্চ করোনায় আক্রান্ত হন এক নারী। বাসায় থেকেই নিচ্ছিলেন চিকিৎসা। অবস্থার অবনতি হলে ভর্তি হতে আসেন হাসপাতালে। প্রথমে গিয়েছিলেন মুগদা হাসপাতালে। সেখানে শয্যা খালি না থাকায় আসেন ঢাকা মেডিকেলের কোভিড ইউনিটে। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর মাপা হয় তার শরীরের অক্সিজেন মাত্রা। এরপর ভর্তি করা হয় তাকে। তবে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও এই রোগী ভর্তি হতে পারলেন না। তাই চলে যেতে হয় অন্য হাসপাতালে।ঢাকা মেডিকেলের কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজমুল হক জানান , রোগী ভর্তির ক্ষেত্রে তাদের হিমশিম খেতে হচ্ছে।

একই অবস্থা মুগদা জেনারেল হাসপাতালে। সেখানে ৪৩ বছরের এক রোগী একটি শয্যার জন্য অপেক্ষা করছেন এক ঘণ্টা ধরে। অ্যাম্বুলেন্সে থাকা অক্সিজেনেই জ্বলছিলো তার জীবন প্রদীপ। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে পান একটি শয্যা। হাসপাতালের পরিচালক ড. অসীম কুমার নাথ জাতিরকন্ঠ কে জানালেন, পরিস্থিতি সামাল দেয়া কঠিন হচ্ছে। তাই পরিস্থিতি মোকাবিলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।