• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘করোনা আরো ১০ বছর থাকবে’


প্রকাশিত: ১০:২০ পিএম, ২৪ ডিসেম্বর ২০ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৩৪১ বার

আন্তঃজার্তিক ডেস্ক রিপোর্টার : করোনা ভাইরাস আগামী ১০ বছর থাকবে বলে মন্তব্য করেছেন বিশ্বের প্রথম করোনা টিকা আবিষ্কার করা সংস্থার বিজ্ঞানী। মার্কিন সংস্থা ফাইজারের সঙ্গে মিলে এক বছরের কম সময়ের মধ্যে করোনার টিকার আবিষ্কার করেন জার্মান সংস্থা বায়োএনটেকের সিইও উগুর শাহিন।এক সংবাদ সম্মেলনে শাহিন বলেন, তিনি বিশ্বাস করেন আরও কয়েক বছর এই ভাইরাসের অস্তিত্ব থাকবে। বিশ্ব কখন আবার স্বাভাবিক বলে তিনি বিশ্বাস করেন এমন প্রশ্নের জবাবে শাহিন বলেন, আমাদের ‘স্বাভাবিক’ এর একটি নতুন সংজ্ঞা দরকার।

বায়োএনটেকের এই শীর্ষ কর্মকর্তা বলেন, ভাইরাসটি আগামী ১০ বছর আমাদের সঙ্গে থাকবে। আরও কয়েক দফায় করোনার প্রকোপ দেখা দেবে, এমন বিষয়ে আমাদের অভ্যস্ত হতে হবে। তবে ‘নতুন স্বাভাবিক’ মানে লকডাউন নয় বলেও মন্তব্য করেছেন শাহিন। তিনি বলেন, এর অর্থ এই নয় যে দেশগুলোকে লকডাউনে যেতে হবে এবং ‘গ্রীষ্মের আগেই’ এই অবস্থার পরিবর্তন ঘটতে পারে।শাহিন আরও বলেন, পৃথিবীর ৬০ থেকে ৭০ শতাংশ মানুষকে টিকা দিতে হবে। তবে ভাইরাসটি আরও সক্রিয় হয়ে উঠলে, জীবন স্বাভাবিক হওয়ার জন্য আমাদের টিকাগ্রহীতার সংখ্যা বাড়াতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও এর আগেই জানিয়েছিল যে, এই ভাইরাসের প্রকোপ আরও কয়েক বছর চলবে।