করোনায় টঙ্গীতে শ্রমিক বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ করোনা পরিস্থিতিতে এবার টঙ্গীতে শ্রমিক বিক্ষোভ হয়েছে। গার্মেন্টসে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে টঙ্গীতে এ বিক্ষোভ সমাবেশ করে শ্রমিকরা। বৃহস্পতিবার টঙ্গীর বিসিকের ব্রাইট এ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা এ বিক্ষোভ সমাবেশ করে। তাঁরা বেতনভাতা পরিশোধের দাবিতে দুপুর পর্যন্ত কারখানা গেটের সামনে বিক্ষোভ সমাবেশে অংশ নেয়।
আন্দোলনরত শ্রমিকরা জাতিরকন্ঠ কে জানান, কারখানা কর্তৃপক্ষের পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ বেতনভাতা পরিশোধ করার কথা ছিল। তাঁরা সকালে কারখানায় কাজে যোগ দিতে এসে কারখানা বন্ধ দেখতে পান। এ সময় তাঁরা বিক্ষোভে ফেটে পড়ে এবং কারখানা গেটের সামনের সড়কে অবস্থান নেন।
কারখানা কর্তৃপক্ষ জাতিরকন্ঠ কে জানান, করোনা পরিস্থিতর কারনে বিধি-বিধান মেনে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রমিক ছাঁটাইয়ের খবর সঠিক নয়।যোগাযোগ করা হলে শিল্প পুলিশের টঙ্গী জোনের সহকারী পুলিশ সুপার এস আলম জাতিরকন্ঠ কে জানান, শ্রমিকদের বেতনভাতা পরিশোধে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার পথ বের করা হচ্ছে।



