করোনার থাবা ১দিনে ৪ হাজার-

মেডিকেল রিপোর্টার : করোনার থাবা এবার ৪ হাজার পার হয়ে গেল এক দিনে। তারপরও মানুষ সচেতন হচ্ছেন না; ঘর থেকে বের হয়ে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যবস্থা করছেন না। প্রায় সময় দেখা যাচ্ছে মানুষের মুখে মাস্ক নেই, গ্লাভস নেই। অনেকে গা ঘেষে কথা বলছেন। এর ফলে করোনার থাবা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরো ৪ হাজার ৮ জনকে শনাক্ত হয়েছে। যা একদিনের আক্রান্তের পরিসংখ্যানে সর্বোচ্চ। একই সময়ে মারা গেছেন আরো ৪৩ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৯৮ হাজার ৪৮৯ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন এক হাজার ৩০৫ জন।
বুধবার দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪ লাখ ৪৬ হাজার ৩৯০। এছাড়া আক্রান্ত হয়েছেন ৮২ লাখ ৭৪ হাজার ৫৯৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪৩ লাখ ৩৩ হাজার ৬৯৫ জন।



