• রোববার , ২৬ জুলাই ২০২৬

কপাল খুললো বিএনপি’র রুমিন ফারহানার


প্রকাশিত: ১:৪৩ পিএম, ২০ মে ১৯ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৩৪৩ বার

স্টাফ রিপোর্টার : অবশেষে কপাল খুললো বিএনপি নেত্রী রুমিন ফারহানার। একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ব্যারিস্টার রুমিন ফারহানাকে মনোনয়ন দিয়েছে বিএনপি। আজ সোমবার দুপুরে নির্বাচন কমিশনে এসে দলীয় মনোনয়ন জমা দেবেন তিনি। রুমিন ফারহানা বিএনপির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বপালন করছেন।

গত বুধবার নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বিএনপির একটি নারী আসনের জন্য তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০ মের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। মনোনয়নপত্র বাছাই হবে ২১ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৮ মে এবং ভোট ১৬ জুন।