ঐক্যফ্রন্ট নেতাদের ফের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি : ঐক্যফ্রন্ট নেতাদের ফের চাচক্রে আমন্ত্রণ জানালেন গণতন্ত্রের মূর্তপ্রতিক রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভেদ ভুলে সকলকে নিয়ে দেশ গড়তেই তিনি সবার সহযোগীতা চেয়েছেন। আর এলক্ষেই তিনি ঐক্যফ্রন্ট নেতাদের ফের চাচক্রে আমন্ত্রণ জানিয়েছেন বলে সূত্র জানিয়েছে।নির্বাচনের পর ফের সংলাপ নিয়ে আলোচনার মধ্যে আগামী ২ ফেব্রুয়ারি গণভবনে আমন্ত্রণ পেয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।
ঐক্যফ্রন্ট শরিক গণফোরামের নেতা মোস্তফা মহসীন মন্টু এই আমন্ত্রণের চিঠি পাওয়ার কথা শনিবার জাতিরকন্ঠকে নিশ্চিত করেছেন। গণভবনের একটি সূত্র জানিয়েছে, ভোটের আগে সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর নেতা এবং নির্বাচন সংশ্লিষ্ট অন্যদের নিয়ে ২ ফেব্রুয়ারি চা চক্রের আয়োজন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের ডাক দিয়ে বিএনপিকে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া জানান।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে ‘জাতীয় ঐক্যের’ ডাক দেন।
এ প্রসঙ্গে ফখরুল বলেন, “জাতীয় ঐক্যের ব্যাপারে উনি (প্রধানমন্ত্রী) যে ডাক দিয়েছেন, সেটাকে তো মেনে নেওয়ার কোনো কারণ নেই। কারণ তারা যে বিষয়টা নির্বাচনের সময় দেখিয়েছেন, আমাদের সঙ্গে যে সংলাপ হল, তখন তিনি যে কথাগুলো দিয়েছিলেন, সেই কথাও কি উনি রাখতে পেরেছেন?



