• রোববার , ২৬ জুলাই ২০২৬

সিলেট জনসভা’য় ঐক্যফ্রন্ট ডিটারমাইন্ড


প্রকাশিত: ১০:৫৮ পিএম, ১৯ অক্টোবর ১৮ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৯৬ বার

 

বিশেষ প্রতিনিধি : অনুমতি না পেলেও ঐক্যফ্রন্ট ডিটারমাইন্ড-সিলেট জনসভা হবেই।কেউ ঠেকাতে পারবেনা। নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্ট সিলেটে তাদের জনসভার তারিখ একদিন পিছিয়ে ২৪ অক্টোবর করেছে। একই সঙ্গে ওইদিন প্রশাসন অনুমতি না দিলেও জোটের নেতারা সিলেট যাবেন বলে ঘোষণা দিয়েছেন। শুক্রবার বিকেলে ধানমন্ডিতে নাগরিক ঐক্যের এক নেতার বাসায় জোটের বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু।

তিনি বলেন, ‘পূর্বঘোষিত জনসভার জন্য ২৩ অক্টোবরের পরিবর্তে ২৪ অক্টোবর অনুমতি চাওয়া হবে। অনুমতি দিলে ভাল, না দিলেও আমাদের নেতারা ওইদিন সিলেটে যাবেন।’মন্টু বলেন, ‘আগে ঐক্যফ্রন্ট সিলেটে ২৩ অক্টোবর সমাবেশের অনুমতি চেয়েছিল। প্রথমে দিয়েও পরে তা বাতিল করা হয়। পরে প্রশাসন জানিয়েছে, একইদিন স্বেচ্ছাসেবক লীগের কর্মসূচি রয়েছে। আপনারা পরের দিন আবেদন করেন। তিনি বলেন, ‘আমরা এখন ২৪ অক্টোবর অনুমতি চাইব। না পেলেও অসুবিধা নেই। আমাদের নেতারা সিলেট যাবেন এবং হযরত শাহজালাল (রহ), শাহ পরানসহ এমএজি ওসমানীর মাজার জিয়ারত করবেন।’

গণফোরামের এই নেতা আরো জানান, আগামী ২৭ অক্টোবর চট্টগ্রামে সমাবেশের অনুমতি চাওয়া হয়েছে। এরপর সুশীল সমাজের সঙ্গেও মতবিনিময় করা হবে।এই বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সাবেক ছাত্রনেতা সুলতান মোহাম্মদ মনসুর, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, প্রেসিডিয়াম সদস্য তানিয়া রব প্রমুখ।

এদিকে একই বৈঠকে সমন্বয় কমিটি ও স্টিয়ারিং কমিটি গঠন করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। গঠিত সমন্বয় কমিটিতে বিএনপির পক্ষ থেকে রয়েছেন- বরকতউল্লাহ বুলু, মো. শাহজাহান, মনিরুল হক চৌধুরী ও হাবীবুর রহমান হাবিব। নাগরিক ঐক্যের পক্ষ থেকে রাখা হয়েছে- শহীদুল্লাহ কায়সার, মমিনুল ইসলাম ও ডা. জাহেদ উর রহমানকে। জেএসডির পক্ষ থেকে রয়েছেন- মিসেস তানিয়া রব, আব্দুল মালেক রতন ও শহিদুদ্দিন মাহমুদ স্বপন। জাতীয় ঐক্য প্রক্রিয়া থেকে রয়েছেন- আ ও ম শফিকুল্লাহ, জগলুল হায়দার আফ্রিক ও মোস্তাক আহমেদ।

জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠঠে এছাড়াও শীর্ষনেতাদের সমন্বয়ে একটি স্টিয়ারিং কমিটিও গঠিত হয়েছে আজকের বৈঠকে। বৈঠক শেষে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু সাংবাদিকদের বলেন, সমন্বয় কমিটি গঠিত হয়েছে নাম আমরা পরে জানাবো।

এর আগে শুক্রবার বিকাল ৫ টায় ধানমন্ডিতে নাগরিক ঐক্যের নেতা মোবারক হোসেনের বাসায় এ বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সমন্বয়ক শহিদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় নেতা ডা. জাহিদুর রহমান, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদ মোস্তফা মহসিন মন্টু, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সহ সভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। ওই দিন বিকেল সোয়া ৩টার দিকে রাজধানীর হোটেল লেকশোরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকারকে দেয়া ৭ দফা দাবি ও ১১ লক্ষ্য অবহিত করা হয় এই বৈঠক। বৈঠকে অংশ নিয়েছিলেন ঢাকায় নিযুক্ত কানাডা, জার্মানি, ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন, চীন, কোরিয়া, পাকিস্তান, সৌদি আরব, তুর্কিসহ বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকরা।